এনএসইউতে স্থাপত্য বিভাগের অ্যালামনাই উৎসব ‘আর্কি করি’ শুরু

০১ আগস্ট ২০২৬, ০৩:২৭ PM
‘আর্কি করি ২০২৬’ উৎসবে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন

‘আর্কি করি ২০২৬’ উৎসবে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্থাপত্য বিভাগ ও নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্কিটেকচার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এনএসইউএএএ) উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে স্থাপত্য বিভাগের অ্যালামনাই উৎসব ‘আর্কি করি ২০২৬’। গত ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের অডি-৮০১-এ উৎসবের উদ্বোধন করা হয়। এ আয়োজনে বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, খ্যাতিমান স্থপতি ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর শিক্ষা সম্পাদক ড. মো. মারুফ হোসেন, এনএসইউর স্থাপত্য বিভাগের চেয়ার স্থপতি শাহরিয়ার ইকবাল রাজ এবং এনএসইউএএএ-এর সভাপতি জে. এম. হাসানুজ্জামান।

‘আর্কি করি ২০২৬’-এর মূল লক্ষ্য প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পুনর্মিলনের সুযোগ সৃষ্টি, তাঁদের সৃজনশীল ও পেশাগত অর্জন তুলে ধরা এবং শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলা।

উৎসবে এনএসইউর স্থাপত্য বিভাগ এবং এর সাবেক শিক্ষার্থীদের সম্পন্ন ও ধারণাভিত্তিক স্থাপত্য প্রকল্প, প্রতিযোগিতামূলক নকশা, গবেষণাকর্ম, ইন্টেরিয়র ডিজাইন এবং ফার্নিচার ডিজাইনের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি থাকছে অ্যালামনাই বক্তৃতা, কারিগরি কর্মশালা, প্যানেল আলোচনা এবং শিক্ষক সম্মাননা অনুষ্ঠান। এসব আয়োজনের মাধ্যমে একাডেমিক শিক্ষা ও পেশাগত বাস্তবতার মধ্যে সেতুবন্ধন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন। আগামী ৪ আগস্ট পর্যন্ত এ উৎসবে স্থাপত্য শিক্ষা, পেশাগত নেতৃত্ব, গবেষণা এবং বাংলাদেশের নগর উন্নয়নের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হবে।

উৎসবে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বহুমাত্রিক পেশাগত সাফল্য তুলে ধরেন এবং উন্নত বাংলাদেশ গঠনের পাশাপাশি বৈশ্বিক স্থাপত্য অঙ্গনে দেশের অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘আর্কি করি ২০২৬’ নর্থ সাউথ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। একই সঙ্গে এটি স্থাপত্য শিক্ষা, গবেষণা এবং নির্মিত পরিবেশের ভবিষ্যৎ নিয়ে অর্থবহ আলোচনা এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬