নর্দান ইউনিভার্সিটির চাকরি ছাড়লেন সেই শামীম

১৪ জুলাই ২০২৬, ০১:০৯ PM
শামীম হোসেন

শামীম হোসেন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আলোচিত স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এনইউবি) ইংরেজি বিভাগের শিক্ষকতার চাকরি থেকে পদত্যাগ করেছেন। গত ৮ জুন তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। 

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কলা অনুষদের ডিন এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধানের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পদত্যাগপত্রটি ওই তারিখ থেকেই কার্যকর করেছে।

পদত্যাগপত্রে তিনি নর্দান ইউনিভার্সিটিতে কাটানো কর্মদিবসগুলোর অভিজ্ঞতা, সহকর্মী ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতার কথা স্মরণ করে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার খবরটি নিশ্চিত করেছিলেন ডাকসুর এই আলোচিত ভিপি প্রার্থী। পোস্টে তিনি লিখেছিলেন, ‘কথা রেখেছি, শিক্ষকই হয়েছি। আলহামদুলিল্লাহ।’

চাঁদের আলো আর কুপি বাতিতে পুঁথি পাঠের আসর
  • ২৮ আগস্ট ২০২৬
বই দেখে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ভিডিও ধারণ করায় স…
  • ২৮ আগস্ট ২০২৬
অতিরিক্ত আলু খেলে শরীরে যে সমস্যা তৈরি হয়
  • ২৮ আগস্ট ২০২৬
অবিশ্বাস্য মাত্রার নিম্নমানের সব উপাচার্য নিয়োগ হচ্ছে: আনু …
  • ২৮ আগস্ট ২০২৬
শেরপুরে ঘোড়ার মাংস জব্দ, কারবারিরা পলাতক
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ছাত্রদলের সংঘর্ষ ও সাংবাদিক হেনস্তা: তদন্ত প্রত…
  • ২৮ আগস্ট ২০২৬