বন্যা পরিস্থিতির মধ্যেও সিবিআইইউর পরীক্ষা, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৩ জুলাই ২০২৬, ০২:৪৯ PM
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির © টিডিসি

টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির মধ্যেও আজ সোমবার (১৩ জুলাই) বেলা দুইটায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, কক্সবাজার সদর ছাড়াও চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়াসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে নিয়মিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। কিন্তু চলমান বন্যা ও জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে এবং অনেক শিক্ষার্থী এখনো দুর্ভোগে রয়েছেন। 

ফলে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। একাধিক শিক্ষার্থী জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত বা পুনর্নির্ধারণের জন্য তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এ বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলার প্রথম ও একমাত্র সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬