জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু, সর্বোচ্চ শতভাগ টিউশন ফি ওয়েভার 

০৩ জুলাই ২০২৬, ০৮:২১ PM
জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা

জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা © সংগৃহীত

জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী 'ভর্তি মেলা ২০২৬'। আজ শুক্রবার (৩ জুলাই) থেকে রাজধানীর মধ্য বাড্ডায় ক্যাম্পাসটিতে শুরু হওয়া এই ভর্তি মেলা চলবে ১৮ জুলাই পর্যন্ত। আজ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীন আনুষ্ঠানিকভাবে ভর্তি মেলার উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার গোলাম মোর্শেদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা। 

বিশ্ববিদ্যালয়ের  (ভর্তি ও বিপণন বিভাগের) সহকারী পরিচালক মোশারফ আদনান জানান, ভর্তি মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য স্পট অ্যাডমিশন কাউন্সেলিং, বিভাগ নির্বাচন, ক্যারিয়ার গাইডলাইন, স্কলারশিপ মূল্যায়ন এবং ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের আধুনিক শিক্ষা ব্যবস্থা, একাডেমিক কার্যক্রম, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন। 

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী একাডেমিক ফলাফলের ভিত্তিতে যোগ্য শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০০% টিউশন ফি ওয়েভার এবং ভর্তি ফিতে ৫০% ছাড়ের বিশেষ সুবিধা রাখা হয়েছে। 

এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৮ জুলাই পর্যন্ত রাজধানীর মধ্য বাড্ডা অবস্থিত ক্যাম্পাসটিতে অনুষ্ঠিত ভর্তি মেলায় অংশ নিয়ে তাৎক্ষণিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬