প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক

০১ জুলাই ২০২৬, ০৯:০৭ PM
বিবিএ ওরিয়েন্টেশন অ্যান্ড পিকনিক

বিবিএ ওরিয়েন্টেশন অ্যান্ড পিকনিক © সৌজন্যে প্রাপ্ত

উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নবীনবরণ ও বার্ষিক পিকনিক ‘বিবিএ ওরিয়েন্টেশন অ্যান্ড পিকনিক ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৭ জুন) ঢাকার অদূরে একটি মনোরম রিসোর্টে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলীর সার্বিক তত্ত্বাবধানে ও আহ্বানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আবুল কালাম।

এবারের অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ সবুজ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টসের ম্যানেজিং পার্টনার মো. মাহমুদ হোসাইন, এফসিএ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসেন এবং স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রধান মুশফিকুর রহমান ধ্রুব। পুরো অনুষ্ঠান সঞ্চালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক ও বিবিএ কো-অর্ডিনেটর শিশির দাস।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘আগামী দিনের দক্ষ ও নৈতিকতাসম্পন্ন বিজনেস লিডার তৈরিতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বদ্ধপরিকর। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে অনন্য ভূমিকা রাখে।’

মূল বক্তা মো. মাহমুদ হোসাইন, এফসিএ কর্পোরেট জগতের বর্তমান চ্যালেঞ্জ, অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স খাতের আধুনিক প্রবণতা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র ও স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষক-শিক্ষার্থীসহ অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়।

চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধি, কাল আন্দোলনে নামছেন চব…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সব কলেজ অধ্যক্ষকে জরুরি নির্দেশনা দিল বোর্ড
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9