বিইউবিটিতে নবনির্মিত একাডেমিক ভবন (বিল্ডিং-৫) উদ্বোধন

০১ জুলাই ২০২৬, ০৮:৫৪ PM
নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন © সৌজন্যে প্রাপ্ত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) আনুষ্ঠানিকভাবে তার নবনির্মিত একাডেমিক ভবন (বিল্ডিং-৫)-এর উদ্বোধন করেছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক অবকাঠামো সম্প্রসারণের ধারাবাহিকতায় এই উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিইউবিটি ট্রাস্ট বোর্ডের সদস্য, উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনের পর অতিথিবৃন্দ নবনির্মিত ভবনের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক সুবিধা পরিদর্শন করেন। এ সময় তারা বিশেষায়িত ল্যাব রুম, মেডিকেল সেন্টার, কন্ট্রোলার সেকশন, কমন ল্যাবসহ ভবনের বিভিন্ন সুবিধা ঘুরে দেখেন। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এসব সুবিধা শিগগিরই পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে, যা শিক্ষার্থী ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিল্ডিং-৫-এর উদ্বোধন বিইউবিটির আধুনিক শিক্ষা পরিবেশ গড়ে তোলা এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে চলমান প্রচেষ্টারই অংশ। নতুন এই ভবন শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬