বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত

২৫ জুন ২০২৬, ০৫:১০ PM
‘বিইউএফটি দুইশ ২২’র ইতিবৃত্ত’ শিরোনামে দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি ও শিল্প খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন

‘বিইউএফটি দুইশ ২২’র ইতিবৃত্ত’ শিরোনামে দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি ও শিল্প খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন © সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় আয়োজন উপলক্ষে ২৫ জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য বিদায় উৎসব অনুষ্ঠিত হয়। ‘বিইউএফটি দুইশ ২২’র ইতিবৃত্ত’ শিরোনামে দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি এবং শিল্প খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক নৃত্য, রঙ উৎসব, অতিথিদের বক্তব্য, ফ্যাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালি পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাভয়েড রাফা’-এর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। সম্মানিত অতিথি ছিলেন ওয়ান কম্পোজিট লিমিটেড এবং উর্মী গ্রুপের প্রতিনিধিরা। 

বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির মনোনীত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। আয়োজনের কনভেনার ছিলেন ছাত্র-কল্যাণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল জলিল ও জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ। সদস্যসচিব ছিলেন ছাত্র-কল্যাণ বিভাগের উপপরিচালক সাখাওয়াত হোসেন ও প্রভাষক রাকিবুল ইসলাম সিফাত।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬