ইউআইইউতে “এসওবিই প্রজেক্ট শো” অনুষ্ঠিত

২৩ জুন ২০২৬, ১১:৫৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৬, ১২:০৫ AM
“এসওবিই প্রজেক্ট শো”

“এসওবিই প্রজেক্ট শো” © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স’র (এসওবিই) উদ্যোগে “এসওবিই প্রজেক্ট শো” শিরোনামে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠান গতকাল সোমবার (২২ জুন) ইউআইইউ ক্যাম্পাস অনুষ্ঠিত হয়।

এই প্রদর্শনীটি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা, বাস্তবধর্মী প্রোটোটাইপ এবং সফল উদ্যোগ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইনি ও নীতিগত কাঠামো উপস্থাপনের জন্য আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইইউ’র প্রফেসর এমেরিটাস প্রফেসর ড. এম. রিজওয়ান খান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উপদেষ্টা প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ, বিবিএ প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. সালমা করিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ।

এই প্রজেক্ট শো ছিল স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স’র স্নাতক পাঠ্যক্রমের অধীনে দুটি ফ্ল্যাগশিপ কোর্স। এর মধ্যে একটি হলো- ‘এন্টারপ্রেনারশীপ এন্ড বিজনেস প্ল্যান ডেভেলপমেন্ট’, কোর্সটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক মিসেস নাসরিন আক্তার এবং অপরটি হলো- ‘বিজনেস ল’, কোর্সটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক জনাব জাকোয়ান। এই দুটি কোর্সের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শুধু কার্যকর ও বাজার-উপযোগী ব্যবসায়িক মডেল তৈরি করতেই উৎসাহিত করা হয়নি, বরং বাস্তব উদ্যোক্তা ও উদ্যোগ পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো, লাইসেন্সিং প্রক্রিয়া এবং নিয়ন্ত্রক বিষয়সমূহ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা হয়।

এই প্রজেক্ট শো টির মাধ্যমে প্রচলিত শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার বাইরে গিয়ে তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব উদ্যোক্তা কার্যক্রমের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করেছে। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, বরং ভবিষ্যতের উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সে নিরস্তর প্রচেষ্টাকে তুলে ধরেছে।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950