নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়াম অনুষ্ঠিত

১৭ মে ২০২৬, ০২:২৪ AM
আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়াম অনুষ্ঠিত

আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়াম অনুষ্ঠিত © টিডিসি ফটো

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং সেন্টার ফর লিগ্যাল রিসার্চের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘আন্ডারগ্র্যাজুয়েট ল’ সিম্পোজিয়াম-স্প্রিং ২০২৬’। বৃহস্পতিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট কক্ষে দিনব্যাপী এ সিম্পোজিয়ামে দেশের বিভিন্ন শিক্ষার্থীর অংশগ্রহণে মোট ১৫টি গবেষণাপত্র উপস্থাপিত হয়।

গবেষণাধর্মী এ আয়োজনে অংশগ্রহণকারীরা প্রথমে তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। পরে প্রশ্নোত্তর পর্বে বিচারকরা গবেষণার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন এবং উপস্থাপকরা তার উত্তর দেন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সাহাল উদ্দীন, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এহসান মাজিদ মোস্তফা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের প্রভাষক সুমাইয়া ইসলাম রিতু।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ বলেন, ‘বিজ্ঞান এবং আইনের মূল একই সাথে সম্পর্কিত। একটি স্বচ্ছ সরকারি ব্যবস্থাপনার জন্য আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের গবেষণাভিত্তিক আয়োজন আইন শিক্ষার্থীদের আরও দক্ষ ও পারদর্শী করে তুলবে।

সমাপনী পর্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম। তিনি বলেন, ‘প্রত্যেক আইন পেশাজীবী, এমনকি আইনজীবীরাও কোনো না কোনোভাবে আইন গবেষণার সঙ্গে যুক্ত।’ তিনি তরুণ গবেষকদের সাহসিকতা, পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ উদ্যোগ আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অফিস অব রিসার্চের পরিচালক এবং দর্শন বিভাগের অধ্যাপক নরম্যান কে. সোয়াজো বলেন, ‘দর্শন ও আইন অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং আইনের বিকাশ দর্শনের বিকাশের সঙ্গে সমান্তরালভাবে ঘটে।’ তাঁর মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আইন বিষয়ে আরও সচেতন করে তোলে।

অনুষ্ঠানের সূচনা বক্তব্যে আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসমিন জাবিন নূর বলেন, ‘সিম্পোজিয়াম তরুণ গবেষকদের জন্য একটি অনন্য সুযোগ। প্রতিবছর সারা দেশ থেকে শিক্ষার্থীরা তাদের গবেষণা পত্র উপস্থাপনার মাধ্যমে তাদের মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে।’

সিম্পোজিয়ামে চ্যাম্পিয়ন হন তালহা জুবায়ের। প্রথম রানারআপ হন মেহরাজুন সাকিন ও প্রমা দেবনাথ। দ্বিতীয় রানারআপ হন আবরার বিন সৌকত আলভি। আয়োজকদের আশা, এ আয়োজন শিক্ষার্থীদের গবেষণামূলক চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা ও একাডেমিক আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9