নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত

১৭ মে ২০২৬, ০১:৫৪ AM , আপডেট: ১৭ মে ২০২৬, ০১:৫৮ AM
 ফেস্টে বিজয়ীরা

ফেস্টে বিজয়ীরা © টিডিসি ফটো

নটর ডেম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী ‘এনডিইউবিডি সিএসই ফেস্ট ২০২৬’ শেষ হয়েছে। প্রযুক্তি, উদ্ভাবন ও সৃজনশীলতাকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

শনিবার (১৬ মে ২০২৬) সন্ধ্যায় বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি।

বক্তব্যে ড. কায়কোবাদ বলেন, ‘নটর ডেম কলেজের গৌরবময় ঐতিহ্য অনুসরণ করে এনডিইউবিডিও প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে উজ্জ্বল অবস্থান তৈরি করছে। শারীরিক শক্তির সীমাবদ্ধতা থাকলেও মেধাশক্তির বিকাশের কোনো সীমা নেই। জ্ঞানচর্চা, অনুশীলন ও সৃজনশীলতার মাধ্যমে মেধাশক্তিকে আরও সমৃদ্ধ করা সম্ভব।’ এ সময় তিনি দেশের উন্নয়নে শিক্ষার্থীদের মেধা ও চিন্তাশক্তি বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

উপাচার্য ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি বলেন, ‘আধুনিক বিশ্বে সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার গুরুত্ব দিন দিন বাড়ছে। প্রযুক্তির অগ্রগতির ফলে মহাকাশ ও চাঁদ নিয়েও নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে।’ তিনি শিক্ষার্থীদের কম্পিউটারকে শুধু একটি যন্ত্র হিসেবে নয়, বরং কল্পনা, উদ্ভাবন ও সমস্যা সমাধানের হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানান।

সমাপনী দিনে অনুষ্ঠিত হয় উৎসবের অন্যতম আকর্ষণ ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট (আইইউপিসি)। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৮৬টি দল অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘রুয়েট আগডুম’, প্রথম রানারআপ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ‘বুয়েট সুপারনোভা’ এবং দ্বিতীয় রানারআপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘সাস্ট গডফাদার্স’। সেরা সাতটি দলকে পুরস্কৃত করা হয়।

একই দিনে ‘কোডের গণ্ডি পেরিয়ে: নৈতিকতা, যুক্তিবোধ ও প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তারা প্রযুক্তি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধান দক্ষতার গুরুত্ব তুলে ধরেন।

উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত হয় ‘ইন্টার কলেজ স্টেম অলিম্পিয়াড’। এতে বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। চতুর্থ স্থান অধিকার করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হয়। র‌্যালি শেষে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি, রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল লরেন্স রোজারিও, সিএসসি, ডিন অধ্যাপক ড. অলোক কুমার চক্রবর্তী, সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এইচ এম সাইফুল ইসলাম এবং প্রোগ্রাম আহ্বায়ক মো. খোরশেদ আলম।

শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬