৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আয়োজন করল বিইউবিটি

১৬ মে ২০২৬, ০৮:০২ PM , আপডেট: ১৬ মে ২০২৬, ০৮:০২ PM
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)

৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) © সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড ২০২৬’ এর জাতীয় পর্ব। বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) তে আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর অঞ্চলসহ সারা দেশের কয়েকশ শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনভর এই আয়োজনে প্রাধান্য পেয়েছে প্রোগ্রামিং, গাণিতিক যুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানামুখী চ্যালেঞ্জ এবং বিভিন্ন বিশ্লেষণধর্মী ও প্রশ্নোত্তর কার্যক্রম।

শনিবার (১৬ মে) সকালে ভেন্যু রিপোর্টিং ও নিবন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে 'এআই কুইজ', 'এআই কোডিং কনটেস্ট'-সহ বিভিন্ন বিশেষধর্মী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় দেন। এছাড়া অভিভাবকদের জন্যও বিশেষ মজার সেগমেন্টের আয়োজন ছিল, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, এটি বর্তমান বিশ্বের অন্যতম চালিকাশক্তি। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশের প্রযুক্তিখাতকে বিশ্বমঞ্চে আরও এগিয়ে নিয়ে যাবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুনশি মাহবুবুর রহমান এবং বিইউবিটির কম্পিউটার সায়েন্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন বিডিওএসএন-এর সভাপতি মুনির হাসান এবং সভাপতিত্ব করেন বিইউবিটির সিএসই বিভাগের চেয়ারম্যান ও বিইউবিটি রিসার্চ গ্র্যাজুয়েট স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব।

বক্তব্যে মুনির হাসান বলেন, ‘বাংলাদেশের তরুণ প্রজন্ম মেধায় ও সম্ভাবনায় কোনো অংশে পিছিয়ে নেই। এআই অলিম্পিয়াডের মতো প্ল্যাটফর্ম তাদের সেই সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ দিচ্ছে। আমরা চাই, বাংলাদেশের শিক্ষার্থীরা বৈশ্বিক প্রযুক্তির মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরুক।’

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুইজ ক্যাটাগরিতে ১৪ জন ও এআই চ্যালেঞ্জ ক্যাটাগরিতে ১৫ জন বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের মেডেল ও সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এছাড়াও প্রযুক্তি প্রতিষ্ঠান ‘জাদু পিসি’ এর পক্ষ থেকে এআই কনটেস্ট ক্যাটাগরির চ্যাম্পিয়নকে বিশেষ কম্পিউটার উপহার প্রদান করা হয়।

আয়োজক সংস্থা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) জানায়, জাতীয় পর্বের সফল সমাপ্তি এআই-এর প্রতি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন। এই আয়োজনের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হয়। আজকের জাতীয় পর্বের বিজয়ীরা পরবর্তীতে কাজাখস্তানে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (IOAI)-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

উল্লেখ্য, এবারের আসরের প্লাটিনাম স্পনসর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে স্পনসর হিসেবে রয়েছে REVE Chat, ব্রেইন স্টেশন ২৩, মিলিয়ন এক্স বাংলাদেশ, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং বিটনা। সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট (IIT-DU)-সহ টিভি পার্টনার দীপ্ত টিভি এবং অন্যান্য পার্টনার হিসেবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (SPSB), রকমারি ডট কম ও জাদুপিসি যুক্ত রয়েছে।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9