আন্তর্জাতিক সিম রেসিংয়ের ফাইনালে বাংলাদেশের ‘ফর্মুলা আইইউটি’

১৬ মে ২০২৬, ০২:০০ PM
আন্তর্জাতিক সিম রেসিংয়ের ফাইনালে বাংলাদেশের ‘ফর্মুলা আইইউটি’

আন্তর্জাতিক সিম রেসিংয়ের ফাইনালে বাংলাদেশের ‘ফর্মুলা আইইউটি’ © সংগৃহীত

আন্তর্জাতিক মোটরস্পোর্টস অঙ্গনে ইতিহাস গড়ল বাংলাদেশের শিক্ষার্থীদের দল ‘ফর্মুলা আইইউটি’। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর এই মোটরস্পোর্টস দলটি মর্যাদাপূর্ণ ‘এফএসইউকে সিম রেসিং সিরিজ ২০২৬’ (FSUK Sim Racing Series 2026)-এর ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে।

প্রথম কোনো বাংলাদেশি দল হিসেবে এই প্রতিযোগিতার ফাইনালে ওঠার গৌরব অর্জন করল তারা।

আগামী ১৪ জুলাই যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের গ্রোভে অবস্থিত বিখ্যাত আটলাসিয়ান উইলিয়ামস এফ-১ টিম হেডকোয়ার্টার্স-এ (Atlassian Williams F1 Team Headquarters) এই গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। এটি মূলত ‘ফর্মুলা স্টুডেন্ট ইউকে ২০২৬’-এর অংশ হিসেবে আয়োজিত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার এই সুযোগকে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ক্যাম্পাস থেকে শুরু হওয়া এই যাত্রাকে বিশ্ব মোটরস্পোর্টসের অন্যতম সেরা ও মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে নিয়ে যেতে পেরে উচ্ছ্বসিত দলের সদস্যরা।

দলটি জানায়, ঢাকার ক্যাম্পাস থেকে শুরু হওয়া তাদের এই যাত্রা এখন পৌঁছে গেছে বিশ্ব মোটরস্পোর্টসের অন্যতম মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মে। কঠোর পরিশ্রম, প্রযুক্তিগত দক্ষতা এবং দলগত প্রচেষ্টার মাধ্যমেই তারা এই সাফল্য অর্জন করেছে।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক এই আসরে নিজেদের সেরাটা দিয়ে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবেন এবং ভবিষ্যতে দেশের মোটরস্পোর্টস খাতে নতুন সম্ভাবনার পথ তৈরি করবেন।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9