বিএআইইউএসটির ল্যাঙ্গুয়েজ ক্লাবের আয়োজনে ‘প্রেজেন্টোপিয়া’ আন্তঃবিশ্ববিদ্যালয় উপস্থাপনা প্রতিযোগিতা

১৫ মে ২০২৬, ১০:১৭ AM
‘প্রেজেন্টোপিয়া’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় উপস্থাপনা প্রতিযোগিতা

‘প্রেজেন্টোপিয়া’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় উপস্থাপনা প্রতিযোগিতা © সৌজন্যে প্রাপ্ত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএআইইউএসটি) ল্যাঙ্গুয়েজ ক্লাব আগামী ২০ মে ‘প্রেজেন্টোপিয়া’ শীর্ষক একটি আন্তঃবিশ্ববিদ্যালয় উপস্থাপনা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠান বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভাষা ও প্রযুক্তির মাধ্যমে সংস্কৃতির সেতুবন্ধন’। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবেন। সৃজনশীল ও তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের ভাবনা, ধারণা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বলে আশা করছেন আয়োজকরা।

প্রতিযোগিতাটি দলভিত্তিক অনুষ্ঠিত হবে। প্রতিটি দলে সর্বোচ্চ তিনজন সদস্য অংশ নিতে পারবেন। আয়োজকদের মতে, এ আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, উপস্থাপনা কৌশল এবং দলগত কাজের সক্ষমতা বাড়াতে উৎসাহিত করা, যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনেও সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া সব প্রতিযোগীকে মুদ্রিত সনদপত্র দেওয়া হবে। পাশাপাশি বিজয়ী দলগুলোকে বিশেষ পুরস্কারের মাধ্যমে সম্মাননা জানানো হবে।

আয়োজকরা জানান, ‘প্রেজেন্টোপিয়া’ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করবে এবং তরুণদের আত্মবিশ্বাসের সঙ্গে সৃজনশীলভাবে নিজেদের চিন্তাভাবনা প্রকাশের একটি কার্যকর মঞ্চ হিসেবে ভূমিকা রাখবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬