ইস্ট ওয়েস্ট-ড্যাফোডিলসহ ৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা

১৪ মে ২০২৬, ১২:১৫ PM
ছাত্রদল লোগো

ছাত্রদল লোগো © সংগৃহীত

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রাজধানীর চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায় আংশিক কমিটি ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বুধবার (১৩ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এ কমিটির অনুমোদন দেন।

ঘোষিত বিশ্ববিদ্যালয় শাখাগুলো হলো— ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল, প্রাইম ইউনিভার্সিটি ছাত্রদল, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছাত্রদল এবং আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি ছাত্রদল।

ঘোষিত কমিটিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে সাখাওয়াত ইবনে আলীকে এবং সদস্য সচিব করা হয়েছে শাকিক এ আরেফিনকে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন এহসানুল হক ফেরদৌস এবং সদস্য সচিব হয়েছেন নাঈম আহমেদ নয়ন।

আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে চৌধুরী মেহেদী হাসানকে এবং সদস্য সচিব করা হয়েছে আবু নাঈম বাপ্পিকে।

অন্যদিকে, প্রাইম ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রায়হান মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান রনি।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950