আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে আইইউবিএটিতে দিনব্যাপী কর্মসূচি

১২ মে ২০২৬, ১১:২৯ PM
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে আইইউবিএটিতে দিনব্যাপী কর্মসূচি

আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে আইইউবিএটিতে দিনব্যাপী কর্মসূচি © সংগৃহীত

“আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ। ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচায়”–এই বৈশ্বিক প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উদ্‌যাপন করেছে আইইউবিএটি।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) কলেজ অব নার্সিং (সিএন) দিনব্যাপী র‍্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ওপেন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা ও সমাজে নার্সদের অমূল্য অবদানকে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইউবিএটির কলেজ অব নার্সিং-এর চেয়ার ও সহযোগী অধ্যাপক ড. সান্দ্রা রুমি মধু। এ ছাড়া অনুষ্ঠানে অধ্যাপক অ্যালেক্স বারল্যান্ডের একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার হালিমা আক্তার, জিএসি-এর কাওয়াটার ইন্টারন্যাশনালের প্রোনার্স প্রজেক্টের টিম লিডার ড. সেলিনা আমিন এবং বিএনএ-এর সভাপতি ড. মো. শরিফুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য রাখেন- সাজিদা ফাউন্ডেশনের নার্সিং লিড কল্পনা রায়, হেড অব অপারেশন ড. এ কে এম নাজমুল ইসলাম, জেনেরিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. ফয়সাল রহমান এবং আপডেট ডেন্টাল কলেজ ও হাসপাতালের ডেন্টাল সার্জন ড. নাজিউর রহমান।

আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষ্যে আরও ভিডিও বার্তা প্রদান করেন আইইউবিএটির কলেজ অব নার্সিং-এর সহকারী অধ্যাপক প্রিয়াঙ্কা দাস শর্মি, শিক্ষার্থী এরিক শাওন কর্মকার এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ডেকি ওয়াংমো। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার নিলুফার ইয়াসমিন।

আইইউবিএটির পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.) অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন। দিনব্যাপী এই আয়োজন শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজ অব নার্সিং-এর সহযোগী অধ্যাপক ও কো-অর্ডিনেটর শুভাশীষ দাস বালা।

র‍্যালি, সাংস্কৃতিক পরিবেশনা ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ প্রাণবন্তভাবে উদযাপিত হয়।

ট্যাগ: নার্সিং
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9