এনএসইউতে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক উপলক্ষে সচেতনতামূলক সেশন 

২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ PM
ইমিউনাইজেশন ফর অল’ শীর্ষক সচেতনতামূলক সেশন

ইমিউনাইজেশন ফর অল’ শীর্ষক সচেতনতামূলক সেশন © সৌজন্যে প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক ২০২৬ উপলক্ষে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ‘ইমিউনাইজেশন ফর অল’ শীর্ষক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে। টিকাদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিনের অপরিহার্য ভূমিকা তুলে ধরার লক্ষ্যে এ আয়োজনটি করা হয়। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) ইউনিভার্সিটির অডি ৮০১ এ সেশনটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনের সদস্যরা অংশগ্রহণ করেন। এ সচেতনতামূলক সেশনের মাধ্যমে টিকাদান কর্মসূচির গুরুত্ব, প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষা, এবং সুস্থ সমাজ গঠনে ভ্যাকসিনের ভূমিকা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউমাটোলজি বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম। তিনি জনস্বাস্থ্য ও ইমিউনাইজেশন বিষয়ক তার অভিজ্ঞতা ও জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তার বক্তব্যে টিকাদান নিয়ে বিদ্যমান ভুল ধারণা দূর করা, জনসচেতনতা বৃদ্ধি এবং সকলের জন্য সমানভাবে টিকার প্রাপ্যতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সাইনোভিয়া ফার্মাসিউটিক্যালস অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার লাকি সিনঘা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক নেছার উদ্দীন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রব খান। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল অফ হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. দীপক কুমার মিত্র এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার।

এ আয়োজনের মাধ্যমে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি, এই উদ্যোগটি বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

উল্লেখ্য, এ সচেতনতামূলক সেশনটি সাইনোভিয়ার পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়, যা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক উদ্যোগে প্রতিষ্ঠানটির সহযোগিতার প্রতিফলন। 

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬