উচ্চশিক্ষায় সমন্বয় ও গবেষণা জোরদারে শিক্ষামন্ত্রীর সঙ্গে ইইউবি’র সাক্ষাৎ 

২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ PM
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ © টিডিসি ফটো

রাজধানীর সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) এর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা কার্যক্রম এবং উচ্চশিক্ষা খাতে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ইইউবির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মরতুজা শিক্ষামন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এ সময় বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রগতি তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের মানোন্নয়ন ও সার্বিক কল্যাণে সরকারের সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি গোলাম আহমেদ ফারুকী, প্রক্টর মেজর (অব.) আমিনুল রহমান, লিগাল অ্যাডভাইজার লুৎফর রহমান এবং অর্থ পরিচালক মুহাম্মদ বশিরুল আজম (সেলিম) সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ইইউবির শিক্ষা ও গবেষণার উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন তিনি।

জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এবার নেতৃত্ব দেবে পবিপ্রবি ও নোবিপ্রবি, ২০ বিশ্ববিদ্যালয়ের …
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সর্বাধুনিক আল্ট্রাসনোগ্রাফি সেবা নিশ্চিতে প্রশিক্ষণ ও একাডে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় উদ্ভাবনী মেলায় প্রদর্শিত হবে বাকৃবির ৩৬ উদ্ভাবনী গবেষ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9