বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক বন্ধ ছিল কার্যক্রম, ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি: খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

২৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ AM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০১:০১ AM
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় © সৌজন্যে প্রাপ্ত

সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নোটিশ নিয়ে কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৬ এপ্রিল) প্রকাশিত এক নোটিশে এসব তথ্য জানানো হয়, বিশ্ববিদ্যালয়টি বিদ্যুৎ সরবরাহে স্বয়ংসম্পূর্ণ। জাতীয় গ্রিডের পাশাপাশি নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার মাধ্যমে ক্যাম্পাস ও আবাসিক হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়। তবে গত বুধবার দুপুর সাড়ে ১২টার পর হঠাৎ নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে চলমান ক্লাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ২৩ থেকে ২৫ এপ্রিল (বৃহস্পতিবার থেকে শনিবার) পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ দুই কার্যদিবসের জন্য সব ক্লাস ও আবাসিক হল বন্ধ রাখা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মিজানুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ত্রুটি মেরামতের পর রোববার থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে সকল কার্যক্রম পূর্ণোদ্যমে চালু করা হয়েছে। স্থগিত ক্লাসগুলো পুষিয়ে নিতে নির্ধারিত কিছু শনিবার বিশ্ববিদ্যালয় খোলা রাখার পরিকল্পনাও রয়েছে, যা শিক্ষার্থীদের জানানো হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, এটি সম্পূর্ণ একটি অভ্যন্তরীণ কারিগরি সিদ্ধান্ত। তবে একই সময়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে ক্যাম্পাসে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানানো হয়েছিল।

নোটিশে অভিযোগ করা হয়, কয়েকটি অনলাইন গণমাধ্যম এই বিষয়টিকে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করেছে, যা সরকারের ভাবমূর্তি ও বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তারা সবসময় জাতীয় স্বার্থ ও সরকারি নীতিমালার সঙ্গে সমন্বয় রেখে কাজ করে এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারি খরচে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দৈনিক ভাতা ২০…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে এক করবেন না: সারজিস আলম
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৪ মাসে পবিত্র কোরআনের হাফেজ ৮ বছরের সাজিদ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9