পূর্বাচলে দুর্ঘটনায় দুই বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত, মোটরসাইকেলে আগুন

২৬ এপ্রিল ২০২৬, ০৭:১১ PM
নিহত শিক্ষার্থী দীপ ও সুমন

নিহত শিক্ষার্থী দীপ ও সুমন © টিডিসি সম্পাদিত

রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দীপ (২০) ও সুমন (২১) নামে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে সমু মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজধানীর ইব্রাহীমপুর এলাকার জসীম উদ্দিনের ছেলে দীপ এবং মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন। তারা দুজনই প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আহত শিক্ষার্থীর নাম রাব্বি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় রাজধানী থেকে মোটরসাইকেলে তিন বন্ধু দীপ, সুমন ও রাব্বি পূর্বাচলে বেড়াতে আসেন। বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি সমু মার্কেট এলাকায় ভূইয়া ব্রিজ সংলগ্ন ৩নং ইন্টারসেকশনের নিচে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সিগন্যাল বোর্ডে ধাক্কা লাগে। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলে আগুন ধরে যায়।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে বাকিদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়, যেখানে সন্ধ্যায় দীপ মারা যান। আহত রাব্বিকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা জানান, বিকালে রাজধানী থেকে মোটরসাইকেলযোগে তিন বন্ধু দীপ, সুমন ও রাব্বি পূর্বাচলে বেড়াতে আসেন। বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলটি লেংটার মাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলে আগুন ধরে যায়।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬