আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা

২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৮ PM
আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা

আইএসইউতে ‘স্প্যানডেক্স’ ম্যাগাজিনের উদ্বোধন, গুরুত্ব পেল উদ্ভাবনী ভাবনা © সংগৃহীত

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাধারা ও উপস্থাপন দক্ষতা বিকাশের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) প্রকাশিত হয়েছে “স্প্যানডেক্স” ম্যাগাজিনের প্রথম সংখ্যা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আইএসইউ টেক্সটাইল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ল্যাবে আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল আউয়াল খান।

আইএসইউ’র প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক শামীমা সিদ্দিকা, জ্যেষ্ঠ প্রভাষক হাবিবা আলতাফ, প্রভাষক মো. হাসিবুল হাসানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীরা।

উপাচার্য বলেন, বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল খাত একটি অন্যতম চালিকাশক্তি। এ খাতে টিকে থাকতে হলে নতুন ধারণা, উদ্ভাবন এবং সমস্যাভিত্তিক সমাধানমূলক চিন্তাভাবনা অপরিহার্য। তিনি আরও বলেন, “স্প্যানডেক্স” ম্যাগাজিন শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম, যার মাধ্যমে তারা ইন্ডাস্ট্রির সঙ্গে নিজেদের সংযুক্ত করতে পারবে এবং ভবিষ্যৎ ক্যারিয়ারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা পাবে। এ সময় তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে লেখালেখি, বিশ্লেষণধর্মী চিন্তা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. আবুল কাশেম বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে এই ম্যাগাজিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাস্তব জীবনে সফল হতে হলে চিন্তাশক্তি, বিশ্লেষণ ক্ষমতা এবং উপস্থাপন দক্ষতার বিকাশ জরুরি। তিনি আরো বলেন, এই ম্যাগাজিনে লেখার মাধ্যমে শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রির বাস্তব সমস্যা, নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তাধারা তুলে ধরতে পারবে।”

উল্লেখ্য, আইএসইউ’র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের টেক্সটাইলভিত্তিক ম্যাগাজিন ‘স্প্যানডেক্স’ আইএসইউ টেক্সটাইল ক্লাব কর্তৃক প্রকাশিত হয়েছে।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950