যৌন হয়রানির অভিযোগে ডিআইইউ কালচারাল ক্লাবের সম্পাদক বহিষ্কার

০৯ এপ্রিল ২০২৬, ০৮:২৯ PM
রায়হান চৌধুরী তুষার

রায়হান চৌধুরী তুষার © টিডিসি সম্পাদিত

রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) কালচারাল ক্লাবের (ডিআইইউসিসি) সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী তুষারকে যৌন হয়রানির অভিযোগে ডিআইইউ কালচারাল ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৯) কালচারাল ক্লাবের প্রধান উপদেষ্টা ও সভাপতির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের (ডিআইইউসিসি) গঠনতন্ত্র ও নির্ধারিত নীতিমালা লঙ্ঘনের প্রেক্ষিতে ক্লাবের ক্লাবের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো. রায়হান প্রদান করা হলো এবং ক্লাব হতে বহিষ্কার করা হলো। এবং ক্লাবের সকল সদস্যকে এ বিষয়ে অবগত থাকার জন্য অনুরোধ করা হলো।

তবে অনুসন্ধানে জানা যায়, রায়হান চৌধুরী তুষার একাধিক মেয়েকে বিগত ৬ থেকে ৭ মাস ধরে বিভিন্নভাবে যৌন হয়রানি করে আসছিল। 

নাম প্রকাশে অনিচ্ছুক কালচারাল ক্লাবের এক সদস্য বলেন, রায়হান চৌধুরী তুষার বিভিন্ন সময় খারাপ ইঙ্গিত দিত। এজন্য আমি তার কাছ থেকে দূরে থাকতাম। সদস্যদের অশালীন বার্তা পাঠাতেন এবং খারাপ ইঙ্গিত দিতেন। রায়হানের এমন যৌন হয়রানির কথা মৌখিকভাবে ক্লাবে প্রধান উপদেষ্টা ফারুক স্যারকে জানানো হয়েছিল। তবে স্যার তেমন কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

কালচারাল ক্লাবের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক বলেন, আমরা আগে ক্লাব থেকে ব্যবস্থা নিয়েছি, পরবর্তীতে প্রয়োজন হলে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে। তিনি আরও বলেন, প্রথমদিকে ভিক্টিম অভিযোগ অস্বীকার করলেও পরে ঘটনাটি স্বীকার করেছে।

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬