ঢাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে আনিশা ফেরদৌসী (২২) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে হাজারীবাগ টালি অফিস পানির পাম্পের গলির একটি ৬তলা বাড়ির ৫ম তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আনিশা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্স বিভাগের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবার নাম জলিল রহমান। গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। স্বামীর নাম সেলিম রানা। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।

তাকে হাসপাতালে নিয়ে আসা আমিরুল ইসলাম জানান, আনিশা তার মেয়ে। তবে আমিরুলের বোন ও ভগ্নীপতির কোনো সন্তান না থাকায় আনিশার জন্মের ৫ মাস বয়সে তাদের কাছে দত্তক দিয়ে দেন আমিরুল। এরপর থেকে জলিল রহমানের কাছেই বড় হন আনিশা।

তিনি আরও জানান, হাজারীবাগে আমিরুলের বাসায় থেকে সিটি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর আনিশা ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ভর্তি হন। সিটি কলেজে পড়াকালীন সেলিম নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের পর নিজেরাই গোপনে বিয়ে করেন। তবে বিষয়টি গত ২২ দিন আগে বরিশালে গ্রামের বাড়িতে গিয়ে বাবা-মাকে জানান। পরিবার এটি মেনে নিতে না চাওয়ায় সে অভিমান করে। এক পর্যায়ে তারা মেনে নেন এবং আজ শনিবার গ্রাম থেকে আনিশাকে সঙ্গে নিয়ে হাজারীবাগে আমিরুলের বাসায় আসেন। কিন্তু সকালে ঢাকায় আসার পর বিকেলে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দেন আনিশা। দরজা ভেঙে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশ তদন্ত করছে।

 

বিকেএসপির স্নাতক পাস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নি…
  • ২৬ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গে…
  • ২৬ আগস্ট ২০২৬
ঘুষ ডটকমের পর এবার চান্দাবিডি ডটকম, অভিযোগের শীর্ষে ঢাকা
  • ২৬ আগস্ট ২০২৬
অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙাতে বদলান ৫ অভ্যাস
  • ২৬ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন অনলাই…
  • ২৬ আগস্ট ২০২৬
স্যাটেলাইট নেটওয়ার্ক আনার ঘোষণা বাংলালিংকের, টাওয়ার ছাড়াই ম…
  • ২৬ আগস্ট ২০২৬