ইউজিসি অ্যাওয়ার্ড পেলেন গণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফুয়াদ

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩২ PM
সহযোগী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন এবং গণ বিশ্ববিদ্যালয়ের লোগো

সহযোগী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন এবং গণ বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি ফটো

ইউজিসির চেয়ারম্যান'স অ্যাওয়ার্ড পেয়েছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফুয়াদ হোসেন।

গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক আয়োজিত HEAT প্রকল্পের আওতায় প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী দিনে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

প্রশিক্ষণকালীন সময়ে রাইটিং, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, টিচিং ও লার্নিং-এ যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

এছাড়াও একই দিনে মেধাভিত্তিক মূল্যায়নে মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি, যা তার পেশাগত উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ড. ফুয়াদ হোসেন বলেন, চার মাসব্যাপী শিক্ষা ও গবেষণা ভিত্তিক প্রশিক্ষণে রাইটিং, অ্যাসাইনমেন্ট, টিচিং, লার্নিং ও প্রেজেন্টেশন দক্ষতার স্বীকৃতি হিসেবে সম্মাননা গুলো পেয়েছি যা আমার জন্য গর্বের এবং বিশ্ববিদ্যালয়ের জন্যও সম্মানের।

তিনি বলেন, HEAT প্রকল্পের আওতায় প্রথমবারের মতো আয়োজিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ ধরনের আয়োজন শিক্ষক হিসেবে আমাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য ড. তানজিম উদ্দিন খান, HEAT প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন, ইউজিসির অন্যান্য পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ড. মো. ফুয়াদ হোসেন ২০১৪ সালে গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে যোগদান করেন। বর্তমানে তিনি বিভাগটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9