মেরিটাইম ইনোভেশন অ্যান্ড ডিজাইন ক্লাবের নেতৃত্বে অর্পা ও মাহিম

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ PM
আফলাহ্ আতিয়া অর্পা ও মো. মাহিম খান

আফলাহ্ আতিয়া অর্পা ও মো. মাহিম খান © টিডিসি সম্পাদিত

মেরিটাইম খাতে উদ্ভাবন, সৃজনশীলতা ও বাস্তবভিত্তিক সমাধানকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মেরিটাইম ইনোভেশন অ্যান্ড ডিজাইন ক্লাব (এমআইডিসি)। ২০২৬ সালের জন্য ক্লাবটির প্রথম নির্বাহী প্যানেল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত নির্বাহী প্যানেলে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আফলাহ্ আতিয়া অর্পা। সাধারণ সম্পাদক মো. মাহিম খান। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ইসমাম লাবিব। সহ-সাধারণ সম্পাদক নাহিয়ান আলি। কোষাধ্যক্ষ অনির্বান নিলয় বিশ্বাস এবং সহকারী কোষাধ্যক্ষ আশবাব লাবিব। সাংগঠনিক সম্পাদক মো. মোকাররম হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. তাহসিন কবির ও আহম্মেদ হোসেন হৃদয়। 

এছাড়াও দপ্তর সম্পাদক ওয়াশিক ইবনে হায়াত অনন্য, সহকারী দপ্তর সম্পাদক আদিলা খানম ও কানিজ ফাতেমা ম্রিদলা। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক সারজিল আলী মিশিদ, সহকারী হিসেবে মো. মাহি আলম অন্তর ও মো. সাহেদিন ইসলাম। গ্রাফিক্স ও কন্টেন্ট ডিজাইনার সায়েম আহসান, সহকারী ডিজাইনার নাদিয়া সুলতানা ও আব্দুস সালাম বিশ্বাস। রিসোর্স ও আইটি ম্যানেজার আদদিন চৌধুরী, সহকারী হিসেবে মুজতাহিদ ফারহান ও মো. সায়েম ইবনে ওমর আলভি। চীফ ফটোগ্রাফি অফিসার আহমেদ জারির ফারাবী এবং সহকারী ফটোগ্রাফি অফিসার আসিফ শিকদার। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. আমিন গালিব, আলিফ রেদোয়ান, সুমনা আক্তার, তাহমিদ হোসেন।

নতুন এ প্লাটফর্মের নির্বাচিত সভাপতি আফলাহ্ আতিয়া অর্পা বলেন, নতুন ক্লাবের প্রথম প্যানেল হিসেবে আমাদের লক্ষ্য হবে একটি শক্ত ও টেকসই ভিত্তি গড়ে তোলা। আগামী এক বছরে সদস্যদের দক্ষতা উন্নয়ন, শেখার সুযোগ বৃদ্ধি, জুনিয়রদের জন্য বেসিক ডিজাইন ও প্র্যাকটিক্যাল স্কিল শেখার পরিবেশ তৈরি, দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, এবং ইন্ডাস্ট্রি, অ্যালামনাই ও সিনিয়রদের সাথে সংযোগ বাড়ানোর চেষ্টা থাকবে। নতুন সদস্যদের আইডিয়া ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে চাই।

নির্বাচিত সাধারন সম্পাদক মাহিম খান বলেন, যেহেতু আমরা প্রথম প্যানেল, তাই চ্যালেঞ্জ একটু বেশি। তবে এই অসাধারণ টিম নিয়ে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব বলে আমি বিশ্বাস করি। আমাদের লক্ষ্য ক্লাবের অবজেক্টিভগুলো সফলভাবে বাস্তবায়ন করা এবং সদস্যদের জন্য ক্রিয়েটিভ সুযোগ তৈরি করা।

বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক ইউজিসিতেই অনিয়মের পাহাড়, সরকার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬