ড্যাফোডিলের ১৩তম সমাবর্তন ২৮ জানুয়ারি

১১ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:০০ PM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তনে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তনে © সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১৩তম সমাবর্তন আগামী ২৮ ই জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া, সাভারে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তনের পর থেকে শুরু করে ফল সেমিস্টার ২০২৫ পর্যন্ত সময়ে উত্তীর্ণ স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা এই সমাবর্তনে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করছে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। 

সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শুরু হয়েছে এবং তা ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। ফি প্রদানের জন্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পেমেন্ট পদ্ধতি, যেমন ১কার্ড অথবা বিকাশ অ্যাপ ব্যবহার করে সরাসরি অ্যাকাউন্টস বিভাগে অর্থ জমা দিতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য সকল যোগ্য গ্র্যাজুয়েটদের জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে।

এবারের সমাবর্তনে একটি ডিগ্রির জন্য রেজিস্ট্রেশন ফি ৭,০০০ টাকা এবং দুটি ভিন্ন ডিগ্রির জন্য ৯,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্র্যাজুয়েটরা তাদের এই বিশেষ দিনে সর্বোচ্চ দুজন অতিথিকে সঙ্গে আনতে পারবে, যার জন্য জনপ্রতি ১,০০০ টাকা হারে অতিরিক্ত ফি প্রদান করতে হবে। এছাড়া, স্যুভেনির হিসেবে হুডিসহ ক্যাপ সংগ্রহ করতে চাইলে শিক্ষার্থীদের অতিরিক্ত ১,০০০ টাকা ফি জমা দিতে হবে, তবে এটি ঐচ্ছিক।

অনলাইন রেজিস্ট্রেশন লিংক (http://convocation.daffodilvarsity.edu.bd) কিংবা ইমেইল ([email protected])– রেজিস্ট্রেশন বা সমাবর্তন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০১৮৮৬০৮৮৮৮৮, ০১৮৪৭২৭৫২৬, ০১৮৪৭০২৭৫৩৩ বা ০১৮৪৭১৭০০৩২ নম্বরে যোগাযোগ করা যাবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিগত সমাবর্তনগুলো দেশের শিক্ষাঙ্গনে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০০৬ সালের ২৪ মে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ। তিনি ২০০৮ সালের ২৬ মে অনুষ্ঠিত দ্বিতীয় সমাবর্তনেও সভাপতিত্ব করেন। ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি আয়োজিত তৃতীয় সমাবর্তনে প্রধান অতিথি ছিলেন মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জনাব মো. জিল্লুর রহমান।

পরবর্তীতে, রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনগুলোতে সভাপতিত্ব করেন তৎকালীন শিক্ষামন্ত্রীরা। ২০১৪ সালের ৬ মার্চ চতুর্থ, ২০১৬ সালের ১৩ জানুয়ারি পঞ্চম, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি ষষ্ঠ এবং ২০১৮ সালের ১০ জানুয়ারি সপ্তম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ। এরপর ২০১৯ সালের ১৩ মার্চ অষ্টম, ২০২২ সালের ৮ জানুয়ারি নবম এবং ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি দশম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তনটি ২০২৪ সালের ১০ মার্চ অনুষ্ঠিত হয়, যা একটি ভিন্ন মাত্রা পায় আন্তর্জাতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে। সেই সমাবর্তনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভাপতিত্ব করেন এবং যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফ্রাঙ্কো গ্যান্ডোলফি সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন। 

সর্বশেষ, ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি আয়োজিত দ্বাদশ সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবাননের প্রাক্তন প্রধানমন্ত্রী অধ্যাপক ডা. হাসান দিয়াব প্রধান অতিথি (সমাবর্তন বক্তা) হিসেবে উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার সভাপতিত্ব করেন।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9