বিইউএফটিতে টুয়েলভ ক্লথিং প্রেজেন্টস ন্যাশনাল কালচারাল ফেস্ট ২০২৬

০৫ জানুয়ারি ২০২৬, ০৩:১২ PM
বিইউএফটিতে ন্যাশনাল কালচারাল ফেস্টে

বিইউএফটিতে ন্যাশনাল কালচারাল ফেস্টে © সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) কালচারাল ক্লাবের আয়োজনে গতকাল রোববার (৪ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত হলো টুয়েলভ ক্লথিং প্রেজেন্টস বিইউএফটি ন্যাশনাল কালচারাল ফেস্ট ২০২৬। দিনব্যাপী এই আয়োজনটি তারুণ্যের সৃজনশীলতা, আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বিনিময় এবং ক্যাম্পাস সংস্কৃতিকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ইন্টার-ইউনিভার্সিটি কালচারাল কম্পিটিশন, যেখানে দেশের বাছাই করা ১২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সংগীত, নৃত্য, নাটক, চারুকলা, সৃজনশীল লেখা, আবৃত্তিসহ ছয়টি বিভাগে মোট ১৮টি পুরস্কার দেওয়া হয়। এতে সংগীত বিভাগে চ্যাম্পিয়ন হয় এআইইউবি, নৃত্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, সৃজনশীল লেখায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আবৃত্তিতে এআইইউবি।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ওই ক্লাবের আয়োজনে চলে সংগীত, নাটক, কবিতা, সৃজনশীল লেখা, চারুকলা ও হিপহপসহ বিভিন্ন পরিবেশনা। ফেস্টের বিশেষ আকর্ষণ ছিল ফ্যাশন রানওয়ে শো, বিভিন্ন স্টল ও ফ্ল্যাশমব, যা বিইউএফটির ফ্যাশন ও সৃজনশীল পরিচয়কে তুলে ধরে। পাশাপাশি দর্শকদের মাতিয়ে তোলে জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’ এর লাইভ পারফরম্যান্স। ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আইয়ুব নবী খান, চলচ্চিত্র অভিনেতা শতাব্দী ওয়াদুদ। স্পন্সর ছিল সায়র রেস্টুরেন্ট, এসেনসিয়াল বাই সেল ও দোয়েল ওটিটি। এ ছাড়া পার্টনার ছিল এমব্রেলা, স্টাইলওয়ে বিডি, ফোকাস ক্যাম ও প্রমিসেস মেডিকেল লিমিটেড।

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9