ড্যাফোডিল গ্রুপের ঐতিহাসিক ঘোষণা: নিট মুনাফার এক-তৃতীয়াংশ জনকল্যাণে উৎসর্গ

০২ জানুয়ারি ২০২৬, ০৭:০৭ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৬, ০৭:১০ PM
ড্যাফোডিল ফ্যামিলি ডে ২০২৬ এ ২০ বছরের অধিক কর্তব্যরত স্বীকৃতিপ্রাপ্ত সম্মানিত সদস্যদের সাথে ড্যাফোডিল গ্রæপের চেয়ারম্যান ড. মো. সবুর খান

ড্যাফোডিল ফ্যামিলি ডে ২০২৬ এ ২০ বছরের অধিক কর্তব্যরত স্বীকৃতিপ্রাপ্ত সম্মানিত সদস্যদের সাথে ড্যাফোডিল গ্রæপের চেয়ারম্যান ড. মো. সবুর খান © সংগৃহীত

বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সম্মানে জাতীয় শোক দিবসের শেষ দিনে ড্যাফোডিল ফ্যামিলির ৬,৫০০ সদস্য তাদের প্রতিবছরের নির্ধারিত ফ্যামিলি ডে উপলক্ষে একত্রিত হয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং সৃষ্টিকর্তার কাছে তার রুহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে ড্যাফোডিল গ্রুপ একটি যুগান্তকারী ও ঐতিহাসিক সামাজিক অঙ্গীকার ঘোষণা করেছে। এ ঘোষণার মাধ্যমে ২০২৬ সাল থেকে ড্যাফোডিল গ্রুপের নেট আয়ের এক-তৃতীয়াংশ (One-Third Net Profit) দেশের জনগণের কল্যাণে ব্যয় করা হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, যা বাংলাদেশের কর্পোরেট ইতিহাসে দায়িত্বশীল ও মানবিক ব্যবসায়িক নেতৃত্বের একটি অনন্য দৃষ্টান্ত।

ড্যাফোডিল স্মার্ট সিটিতে আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের বিভিন্ন কনসার্নের প্রতিনিধিত্বকারী নেতৃত্ব এবং ৬,৫০০-এরও বেশি ড্যাফোডিল পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই অঙ্গীকারটি একটি আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে প্রকাশ্যে কার্যকর করা হয়।

এই ঘোষণার মাধ্যমে ড্যাফোডিল গ্রুপ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পথচলা কেবল ব্যবসায়িক লাভের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং জাতীয় উন্নয়ন ও জনগণের কল্যাণই হবে এর মূল লক্ষ্য।

ফ্যামিলি ডে উপলক্ষে ড্যাফোডিল গ্রুপ দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী মানবসম্পদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এ সময় ২০ বছরের বেশি সময় ধরে কর্মরত ৭৯ জন এবং ৩০ বছরের বেশি সময় ধরে কর্মরত ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ সম্মাননা ড্যাফোডিল স্মার্ট সিটিতে আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের বিভিন্ন কনসার্নের প্রতিনিধিত্বকারী নেতৃত্ব এবং ৬,৫০০-এরও বেশি ড্যাফোডিল পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই অঙ্গীকারটি একটি আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে প্রকাশ্যে কার্যকর করা হয়। এই ঘোষণার মাধ্যমে ড্যাফোডিল গ্রুপ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পথচলা কেবল ব্যবসায়িক লাভের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং জাতীয় উন্নয়ন ও জনগণের কল্যাণই হবে এর মূল লক্ষ্য।

ফ্যামিলি ডে উপলক্ষে ড্যাফোডিল গ্রুপ দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারী মানবসম্পদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এ সময় ২০ বছরের বেশি সময় ধরে কর্মরত ৭৯ জন এবং ৩০ বছরের বেশি সময় ধরে কর্মরত ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ড্যাফোডিল গ্রুপ বিশ্বাস করে, নিবেদিতপ্রাণ কর্মীরাই প্রতিষ্ঠানের টেকসই সাফল্যের মূল ভিত্তি।

অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান বলেন, ২০২৬ সাল থেকে ড্যাফোডিল গ্রুপের সব কনসার্নের নেট প্রফিটের এক-তৃতীয়াংশ জনগণের কল্যাণে উৎসর্গ করা হবে।

তিনি উল্লেখ করেন, এই উদ্যোগ কেবল কর্পোরেট সামাজিক দায়িত্ব পালনের অংশ নয়, বরং একটি দীর্ঘমেয়াদি জাতি-গঠনের অঙ্গীকার। তিনি জানান, এটি শুধু দান নয় এটি Nation Building Investment।” ঘোষিত এই One-Third Social Commitment-এর আওতায় শিক্ষা ও স্কলারশিপ, যুব নেতৃত্ব উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা এবং সুবিধাবঞ্চিত ও সম্ভাবনাময় তরুণদের ভবিষ্যৎ নির্মাণে বিনিয়োগ করা হবে।

ড. সবুর খান আরো বলেন, যখন একটি প্রতিষ্ঠানের আয়ের এক-তৃতীয়াংশ জনগণের জন্য যায়, তখন সেই প্রতিষ্ঠান আর শুধু মালিক বা কর্মীদের নয় পুরো দেশের হয়ে যায়।

সার্বিক বিবেচনায়, এ উদ্যোগটি বাংলাদেশের সকল কর্পোরেট সেক্টরের জন্য অনুকরণীয়।

একদিকে সম্পদের ঘাটতি অন্যদিকে বিশাল জনসংখ্যা, এখানে মানুষ যদি মানবিক না হয় তাহলে আমরা সবাই সবার জন্য বিপদজনক হয়ে উঠতে পারি, বলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ সবুর খান।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9