কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৬তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

২০ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ PM
কানাডিয়ান ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল সভায়

কানাডিয়ান ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল সভায় © সংগৃহীত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ২৬তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, গ্রন্থাগারের জন্য বই ও অনলাইন জার্নালের সংখ্যা বৃদ্ধি এবং ব্যাচেলর অব পাবলিক হেলথ (BPH) প্রোগ্রামের পাঠ্যক্রম সংশোধনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

গত ১৭ ডিসেম্বর এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিরুল হক। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (BoT)-এর ভাইস চেয়ারম্যান চৌধুরী জাফরুল্লাহ শরাফাত। এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় একাডেমিক উৎকর্ষতা ও গবেষণাভিত্তিক অগ্রগতির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ সময় চৌধুরী জাফরুল্লাহ শরাফাত উদ্ভাবনী গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জাতীয় ও আন্তর্জাতিক র‍্যানকিং উন্নয়নের ওপর জোর দেন এবং এই লক্ষ্যে পর্যাপ্ত বাজেট বরাদ্দের আশ্বাস প্রদান করেন।

একাডেমিক কাউন্সিল সভায় শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে শিক্ষক-শিক্ষণ কার্যক্রম জোরদার করা, আধুনিক ও হালনাগাদ একাডেমিক রিসোর্স নিশ্চিত করতে গ্রন্থাগারে নতুন বই ও আন্তর্জাতিক মানের অনলাইন জার্নাল সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, দেশীয় ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য চাহিদার সাথে সামঞ্জস্য রেখে ব্যাচেলর অব পাবলিক হেলথ (BPH) প্রোগ্রামের পাঠ্যক্রম সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অংশগ্রহণকারী সদস্যরা আশা প্রকাশ করেন, গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষা ও গবেষণার মান আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও প্রাসঙ্গিক জ্ঞান অর্জনে অধিকতর সক্ষম হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9