নানা আয়োজনে নর্দান ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ PM
যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত © সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-এ যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী বিভিনন্ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

উদযাপনের সূচনা হয় সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সম্মানিত শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যার মধ্যে ছিল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মিনি ক্রিকেট টুর্নামেন্ট, ব্যাডমিন্টন প্রতিযোগিতা, চেয়ার সিটিং, বল নিক্ষেপ, বালিশ খেলা এবং পট ভাঙা প্রতিযোগিতা। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এসব আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।

দুপুরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরবের দিন, পাশাপাশি গভীর দায়বদ্ধতারও দিন। বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা শুধু উদযাপনের নয়—দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকারেরও। মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও অর্থনৈতিক মুক্তি—যা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান নতুন আশার আলো দেখিয়েছে। আসুন, ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মর্যাদার বাংলাদেশ গড়ার শপথ নেই।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সর্দার মাহমুদ হোসেন (লে. কর্নেল অব.), এনইউবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। দিনব্যাপী আয়োজনে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বিজয় দিবস উদযাপনকে প্রাণবন্ত করে তোলে। 

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9