এআইইউবি-তে বাংলাদেশের ওষুধ শিল্পে বায়োইকুইভ্যালেন্স স্টাডির সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

২৪ নভেম্বর ২০২৫, ১২:৩৪ PM
এআইইউবিতে বায়োইকুইভ্যালেন্স স্টাডির সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

এআইইউবিতে বায়োইকুইভ্যালেন্স স্টাডির সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)-এর ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর ফার্মেসি বিভাগে ‘বাংলাদেশের ওষুধ শিল্পে বায়োইকুইভ্যালেন্স স্টাডির সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ২০ নভেম্বর অনুষ্ঠিত এ সেমিনারে দেশের ফার্মাসিউটিক্যাল ও বায়োমেডিক্যাল গবেষণা খাতের বিশিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এআইইউবি-র ফার্মেসি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সিদ্দিকুল ইসলাম। সেমিনারে বিশেষজ্ঞরা বায়োইকুইভ্যালেন্স (ইঊ) স্টাডির গুরুত্ব বিশেষ করে ওষুধের গুণগত মান নিশ্চিতকরণ, চিকিৎসাগত নির্ভরযোগ্যতা এবং বিধিবদ্ধ মানদণ্ড অনুসরণের ক্ষেত্রে এর ভূমিকা উপস্থাপন করেন।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি তার বক্তব্যে স্থানীয়ভাবে উৎপাদিত ওষুধের দেশীয় ও আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে বায়োইকুইভ্যালেন্স স্টাডির গুরুত্ব তুলে ধরেন।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সিনিয়র ম্যানেজার মি. ওয়াসিম হায়দার বায়োইকুইভ্যালেন্স স্টাডি পরিচালনার ক্ষেত্রে শিল্প খাতের কার্যক্রম, চ্যালেঞ্জ এবং উন্নত ল্যাবরেটরি সুবিধা ও দক্ষ মানবসম্পদের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এছাড়া উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রধান ও কুয়েস্ট বাংলাদেশ বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ড. আবু সৈয়দ মো. মোসাদ্দেক দেশের গবেষণা অঙ্গনে বায়োইকুইভ্যালেন্স স্টাডি সম্প্রসারণের সম্ভাবনা এবং একাডেমিয়া - ইন্ডাস্ট্রি সহযোগিতার মাধ্যমে ওষুধ উদ্ভাবনে এর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন এআইইউবি-র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান। তিনি বক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা, গবেষণা ও শিল্প-অ্যাকাডেমিয়া অংশীদারিত্বের মাধ্যমে দেশের ফার্মাসিউটিক্যাল অগ্রযাত্রায় এআইইউবির অব্যাহত ভূমিকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ফ্রান্সের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
দাদাকে গুলি করায় আগ্নেয়াস্ত্রসহ নাতি গ্রেপ্তার
  • ১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি গোলে এগিয়ে গেল স্পেন
  • ১৫ জুলাই ২০২৬
৫০০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
  • ১৫ জুলাই ২০২৬
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
  • ১৫ জুলাই ২০২৬
মেসিদের ম্যাচের আগে ফের আলোচনায় মিসর-আর্জেন্টিনা বিতর্ক
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence