জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে এআইইউবি’র ব্রোঞ্জ জয়

২৩ নভেম্বর ২০২৫, ০২:০২ PM
জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে এআইইউবি’র ব্রোঞ্জ জয়

জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে এআইইউবি’র ব্রোঞ্জ জয় © সংগৃহীত

জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ প্রথমবারের মতো অংশ নিয়ে ব্রোঞ্জ জিতেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।

যশোরে হওয়া গ্রুপ পর্বে শক্ত প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এআইইউবি চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। চট্টগ্রামে হওয়া চূড়ান্ত পর্বে অংশ কোয়ালিফাই করে ছয়টি দল- এআইইউবি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রাম ডিএসএ, রাজশাহী ডিএসএ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী।
 
চূড়ান্ত পর্বে বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন হয়েছে। সমান পয়েন্ট নিয়ে এআইইউবি ও বাংলাদেশ বিমানবাহিনী দ্বিতীয় অবস্থানে থাকলেও হেড-টু-হেড ফলাফলে বিমানবাহিনী ফাইনালে ওঠে এবং এআইইউবি তৃতীয় স্থান অর্জন করে।

বুধবার এআইইউবি দল আনুষ্ঠানিকভাবে তাদের ট্রফি উপস্থাপন করে এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসানের নিকট। এসময় উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা ও মিস শানিয়া মাহিয়া আবেদীন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মঞ্জুর এইচ. খান, মেজর (অব.) ফাইজ-উল-বারী রাজন এবং মো. জয়নাল আবেদীন।

উপস্থিত সবাই এআইইউবি বাস্কেটবল দলের শৃঙ্খলা, দলীয় সংহতি ও অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহশিক্ষা কার্যক্রমে এআইইউবির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬