ইস্ট ওয়েস্ট ছাত্রের মৃত্যুর ভিডিও সিসিটিভি ফুটেজে

২০ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ PM
মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ

মরদেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ © সংগৃহীত

রাজধানীর বাড্ডা আফতাবনগরে মুশফিকুজ্জামান (২০) নামে এক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ১০ তলা থেকে পড়ে মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ম্যাথমেটিকস অব ফিজিক্যাল সায়েন্স বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি একটি ভবন থেকে পড়ে যান তিনি এবং ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেছি। তিনি ক্যাম্পাসে এসে ক্লাস করে। পরে ক্লাস থেকে বের হয়ে ছাদে উঠেন। তিনি উঠার ১ ঘণ্টার আগে ও পরে অন্য কাউকে সেই ছাদে উঠতে দেখা যায়নি। আমাদের কাছে সংবাদ পাওয়ার পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

শিক্ষার্থীর মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এটা আত্মহত্যা মনে হচ্ছে। কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছি, ওই শিক্ষার্থী ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

ঢাকা মেডিকেলে নিহত মুশফিকুজ্জামানের চাচা মনিরুজ্জামান মনির বলেন, তাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাচগাঁও গ্রামে। বর্তমানে বাবা বিএম মোখলেসুর রহমান ও মা স্কুল শিক্ষিকা কমলা আক্তারকে নিয়ে খিলগাঁও থানার পাশে থাকতো। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

তিনি আরো জানান, বিকালে পুলিশের মাধ্যমে জানতে পারি সে ইউনিভার্সিটির কোনো একটি ভবনের দশতলা থেকে নিচে পড়ে মারা গেছে। দ্রুত সেখানে গিয়ে মুশফিকুজ্জামান মরদেহ দেখতে পাই। সে লাফিয়ে পরে আত্মহত্যা করতে পারে না। তাকে কেউ ফেলে দিয়েছে, নাকি এমনি এমনি পড়ে গিয়েছে তদন্ত করে বের করতে হবে। 

বাড্ডা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপ-পরিদর্শক সোহেল রানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিকেলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ড. ফরাশ উদ্দিন ভবন এবং মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা জায়গা থেকে মুশফিক উজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি আত্মহত্যা, নাকি দুর্ঘটনা তদন্ত এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মুশফিকুজ্জামান নামে ওই শিক্ষার্থী আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এসেছিলেন। পরে বিকেল ৩টা ১০ মিনিটে ক্লাস থেকে বের হয়ে যান। এর কিছুক্ষণ পর কয়েকজন দুই ভবনের মাঝখানে তার মরদেহ দেখতে পায়। এ সময় সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করা হয়।

ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
  • ১৯ আগস্ট ২০২৬
ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধা…
  • ১৯ আগস্ট ২০২৬
ড্যাফোডিল কলেজে শিক্ষক নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ৯৬, আবেদন ৬ …
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ৭ কলেজের অধ্যক্ষরা
  • ১৯ আগস্ট ২০২৬
ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে যুবক আটক
  • ১৯ আগস্ট ২০২৬
মহিলা লীগ নেত্রীর দখলে থাকা ৮ একর জমি ৮ বছর পর উদ্ধার করলেন…
  • ১৯ আগস্ট ২০২৬