এআইইউবি-তে ‘ডিসকভার ইংলিশ ২০২৫: স্টুডেন্ট কনফারেন্স অন ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার’ অনুষ্ঠিত

১০ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ PM
`ডিসকভার ইংলিশ ২০২৫: স্টুডেন্ট কনফারেন্স অন ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার” শীর্ষক দিনব্যাপী সম্মেলনে

`ডিসকভার ইংলিশ ২০২৫: স্টুডেন্ট কনফারেন্স অন ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার” শীর্ষক দিনব্যাপী সম্মেলনে © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি - বাংলাদেশ (এআইইউবি)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে এবং টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় `ডিসকভার ইংলিশ ২০২৫: স্টুডেন্ট কনফারেন্স অন ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার” শীর্ষক দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়।

`এ কনফারেন্স বাই দ্যা স্টুডেন্টস অ্যান্ড ফর দ্যা স্টুডেন্টস' মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কনফারেন্সটি এআইইউবি ক্যাম্পাসে গত ৮ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এআইইউবি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান এবং টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি মো. হামিদুল হক। আরও বক্তব্য দেন টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশের উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দুর রহমান, যিনি শিক্ষার্থী-নেতৃত্বাধীন গবেষণা উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ মসিউর রহমান, পিএইচডি প্রার্থী, ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন, দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি।

দিনব্যাপী আয়োজনে স্নাতক, স্নাতকোত্তর (এমএ, এমফিল) ও পিএইচডি পর্যায়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের মোট ১৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সম্মেলনের ভাষা ও সাহিত্য—দুটি বিভাগে সেরা ৮টি প্রবন্ধকে `স্পেশাল মেনশন' হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি-র মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম। সম্মেলনের আহ্বায়ক ও এআইইউবি ইংরেজি বিভাগের এমএ শিক্ষার্থী মুনিয়া জামান অংশগ্রহণকারী, উপস্থাপক এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কনফারেন্সে এআইইউবি শিক্ষার্থীদের পরিবেশনায় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9