নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ফার্মা ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত

০৭ নভেম্বর ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৫, ০৪:০৮ PM
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ফার্মা ফেস্ট ২০২৫’

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ফার্মা ফেস্ট ২০২৫’ © সৌজন্যে প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাবের (এনএসইউপিসি) যৌথ আয়োজনে এনএসইউতে অনুষ্ঠিত হয়েছে ‘ফার্মা ফেস্ট ২০২৫’। বুধবার ও বৃহস্পতিবার (৫ ও ৬ নভেম্বর) দুই দিনব্যাপী চলা এ উৎসবে ফার্মেসি শিক্ষার্থীদের শিক্ষাগত অর্জন, পেশাগত দক্ষতা ও সৃজনশীলতাকে তুলে ধরা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নর্থ সাউথ ইনিভার্সিটি জানিয়েছে, আকর্ষণীয় ইনট্রা-ইউনিভার্সিটি প্রতিযোগিতার মাধ্যমে বুধবার ফেস্টটি শুরু হয়। যার মধ্যে ছিল ‘ফার্মা ডিবেট’ ও ‘ফার্মা অলিম্পিয়াড’। এসব প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি শিক্ষার্থীরা অংশ নেয় এবং তাদের জ্ঞান, মেধা ও প্রতিযোগিতার মনোভাবের চমৎকার প্রকাশ ঘটায়।

এদিন বিকেলে অনুষ্ঠিত হয় বিশেষ ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজরি বোর্ড ও লিডার্স’ মিটআপ, যেখানে একাডেমিয়া ও শিল্পখাতের বিশেষজ্ঞরা অংশ নিয়ে ফার্মাসিউটিক্যাল খাতের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনা করেন। দিনটির সমাপ্তি ঘটে এক প্রাণবন্ত অ্যালামনাই নাইটের মাধ্যমে, যেখানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মিলিতভাবে স্মৃতিচারণা, নেটওয়ার্কিং ও আনন্দঘন পরিবেশে এক সন্ধ্যা অতিবাহিত করেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এনএসইউ’র ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ারের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়। 

দুই দিনব্যাপী এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী; কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুর রব খান; সাইফ নাসের, ম্যানেজিং ডাইরেক্টর এস.এম.সি এন্টারপ্রাইজ লিমিটেড; রেনাটা ফার্মাসিউটিক্যাল পিএলসির সিইও এবং এম.ডি সৈয়দ এস. কায়সার কবির; ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জারিন কারিম; রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এম.ডি.অ নাসের শাহরিয়ার জাহিদি, এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. সৈয়দ এস. কায়সার কবির, সিইও ও ম্যানেজিং ডিরেক্টর, রেনাটা পিএলসি। তিনি তার অনুপ্রেরণামূলক বক্তৃতায় ফার্মাসিউটিক্যাল খাতে উদ্ভাবন, নৈতিকতা ও উদ্যোক্তা মনোভাবের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে ফ্যাকাল্টি অ্যাডভাইজার আদিত মুক্তাদির পাভেল ধন্যবাদ জ্ঞাপন করেন, এরপর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ফার্মা ম্যাগাজিন ও ফার্মা এক্সিবিশন। 

দুই দিন ব্যাপী নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাঙ্গণে সাজানো হয়েছিল বর্ণাঢ্য ও প্রাণবন্ত স্টল। নামী ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর পাশাপাশি শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা ও প্রকল্প প্রদর্শন করেন, যা ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে এক সেতুবন্ধন তৈরি করে। উৎসবমুখর পরিবেশে সহযোগিতা, উদ্ভাবন এবং শিক্ষার এক চমৎকার সমন্বয় ফুটে ওঠে ফার্মা ফেস্ট ২০২৫-এ।

দিন শেষে সমাপনী বক্তব্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন অতিথিগণ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হোসেন শাহরিয়ার; এনএসইউর স্কুল অফ লাইফ এন্ড হেলথ সায়েন্স-এর ডিন অধ্যাপক ড. দীপক কুমার মিত্র; নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আব্দুর রব খান; এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার (টিটো)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী।

দিনের শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা দেওয়া হয়। এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় দুই দিনব্যাপী এই জ্ঞান, উদ্ভাবন ও উদযাপনের উৎসব।

‘ফার্মা ফেস্ট ২০২৫’ আবারও দেখিয়েছে যে নর্থ সাউথ ইউনিভার্সিটি শুধু ভবিষ্যতের ফার্মাসিউটিক্যাল নেতাদের গড়ে তুলছে না, বরং একাডেমিয়া, শিল্পখাত ও উদ্ভাবনের মধ্যে দৃঢ় সেতুবন্ধন গড়ে তুলতেও কাজ করছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9