আইইউটির ৩৭তম সমাবর্তন অনুষ্ঠিত

২৭ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২৫, ০৬:৪০ PM
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর সমাবর্তনে

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর সমাবর্তনে © টিডিসি

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সহযোগী প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৭তম সমাবর্তন রোববার (২৬ অক্টোবর) গাজীপুরের বোর্ড বাজার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। প্রো-উপাচার্য ড. হিসেইন আরাবি নুরসহ অন্যান্য শিক্ষকবৃন্দও সমাবর্তনে উপস্থিত ছিলেন। 

স্নাতকদের অভিনন্দন জানিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, আইইউটি এমন নৈতিকভাবে দৃঢ় পেশাজীবী তৈরি করছে যারা উম্মাহ ও মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করবে।

উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম স্নাতকদের কৃতিত্বের প্রশংসা করেন এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আইইউটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই) পদ্ধতির সফল বাস্তবায়ন এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৬-এ অন্তর্ভুক্তির কথাও তুলে ধরেন।

ওআইসি মহাসচিব ও আইইউটির চ্যান্সেলর হিসেইন ব্রাহিম তাহা তার বার্তায় বলেন, আইইউটি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কারিগরি শিক্ষা ও নৈতিক নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশের সরকারকে অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। 

সমাবর্তনে বিশিষ্ট অতিথি, কূটনীতিক, শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ১৬টি ওআইসি সদস্য রাষ্ট্রের মোট ৫৫২ জন স্নাতককে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া অসাধারণ একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ওআইসি গোল্ড মেডেল প্রদান করা হয় ইউসুফ ইবনে কামাল নিলয়কে, এবং আইইউটির গোল্ড মেডেল অর্জন করেন রহিব-বিন-হোসেন, নব উদ্দিন, মাহমুদুল হাসান ভূঁইয়া, রামিশা সালসাবিল, নোসিন নাহার স্মিতা, সামিয়া নওশিন এবং সাজিদুর রহমান চৌধুরী।

আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9