আইএসইউ’র শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে সেমিনার অনুষ্ঠিত

২৩ অক্টোবর ২০২৫, ১১:০১ AM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ১১:২৩ AM
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে সেমিনারের আয়োজন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে সেমিনারের আয়োজন © সংগৃহীত

উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) বুধবার মহাখালী ক্যাম্পাসে এক সেমিনার আয়োজন করে। শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির ধারাবাহিকতায় এ আয়োজন। উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।  

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর এ আয়োজনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড.আহমেদ মুসতাফা।

প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, আইএসইউ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশ-বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী প্রাপ্ত উচ্চ যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে। 

তিনি আরও জানান, শিক্ষকদের মানোন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষকরা যেন সক্রিয়ভাবে পাঠদানে অংশগ্রহণ করেন এবং একজন ভালো মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষার গুণগত মানের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।  

আরও পড়ুন :  কোচিংয়ে ক্লাস নিতে গিয়ে অপহরণ ঢাবি শিক্ষার্থী, ঘটনার বর্ণনা দিলেন নিজেই

অধ্যাপক ড.আহমেদ মুসতাফা বলেন, ‘গবেষণা এবং শিক্ষকতা— এই দুই বিষয় পাশাপাশি চলে। ভালো শিক্ষক হতে চাইলে ভালো গবেষকও হতে হবে। তা না হলে আপনি সারাজীবন শুধু লেকচারার হিসেবেই থেকে যাবেন। কিন্তু আপনি যদি প্রফেসর হতে চান, অর্থাৎ সত্যিকারের জ্ঞান বিতরণ বা ‘প্রফেস’ করতে চান, তাহলে আপনাকে গবেষণার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে। একইসাথে শিক্ষকদের সেরা ক্যারিয়ার গড়ে তুলতে নিজেদের নেটওয়ার্কিং বা যোগাযোগ বৃদ্ধি করতে হবে এবং পর্যবেক্ষণ ক্ষমতা উন্নত করতে হবে।’ 

‘সেমিনার অন মেক ইয়োর টিচিং ভিজিবল’ শিরোনামে আইএসইউ শিক্ষক-শিক্ষিকারা এ আয়োজনে অংশগ্রহণ করেন। আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ একরামুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক ড. মনিরুল হাসান মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান।

উল্লেখ্য, অধ্যাপক ড. আহমেদ মুসতাফা যুক্তরাষ্ট্রের বিখ্যাত পারডু বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের প্রফেসর এবং লাইফ সায়েন্সেস রিসোর্স সেন্টারের পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

শুল্ক বৃদ্ধির প্রভাবে বেনাপোলে মাছ আমদানিতে ভাটা
  • ১৪ জুলাই ২০২৬
প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার সংখ্যা এবং শিক্ষার্থীর সংখ্যা…
  • ১৪ জুলাই ২০২৬
বন্যার্তদের সহযোগিতায় গকসুর কল্যাণ তহবিল গঠন
  • ১৪ জুলাই ২০২৬
দুই জেলায় শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষে আহত ১৬
  • ১৪ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
  • ১৪ জুলাই ২০২৬
সেলস কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সিঙ্গার বাংলাদেশ, আবেদন ১১ আগস্…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence