বিইউএফটিতে ‘জাপানে কাজ করুন: আপনার ভবিষ্যৎ গড়ুন’ শীর্ষক সেমিনার

২১ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ PM
‘জাপানে কাজ করুন: আপনার ভবিষ্যৎ গড়ুন’ শীর্ষক সেমিনারে অতিথিরা

‘জাপানে কাজ করুন: আপনার ভবিষ্যৎ গড়ুন’ শীর্ষক সেমিনারে অতিথিরা © সৌজন্যে প্রাপ্ত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) অডিটোরিয়ামে ‘জাপানে কাজ করুন: আপনার ভবিষ্যৎ গড়ুন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের জাপানে বৈশ্বিক ক্যারিয়ার সুযোগ সম্পর্কে অবহিত করা এবং আন্তর্জাতিক কর্মপরিবেশ সম্পর্কে তাদের জ্ঞান ও প্রস্তুতি বৃদ্ধি করা। সেমিনারে ড. তাদাশি ওতাকে, প্রখ্যাত আন্তর্জাতিক মানবসম্পদ পরামর্শক মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জাপানের কর্মসংস্কৃতি, নিয়োগ প্রক্রিয়া এবং আন্তর্জাতিক পেশাজীবীদের জন্য পেশাগত উন্নয়নের কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা কীভাবে বিদেশে সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারে সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ফারুক হাসান প্রধান অতিথি এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি’র ফ্যাকাল্টি অব সায়েন্সেস অ্যান্ড ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল জলিল, জাপানের রিসার্চ ইনস্টিটিউট অব ইনোভেটিভ টেকনোলজি ফর দ্য আর্থ এর অ্যাসোসিয়েট চিফ রিসার্চার ড. ফিরোজ আলম চৌধুরী, এবং আইএমএএস কোম্পানি লিমিটেড এর পরিচালক জনাব কিয়োশি শিরাকো।

অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন বিইউএফটি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন। তিনি উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাসে যাত্রী জিম্মি করে লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায়, মূলহোতা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9