ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া

২০ অক্টোবর ২০২৫, ০৯:১৭ PM
অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া

অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া © টিডিসি সম্পাদিত

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়াকে চার বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়।

বর্তমানে অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বিশ্ববিদ্যালয়টির স্কুল অব ফার্মেসির ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রো-ভিসি হিসেবে যোগদানের তারিখ হতে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যায়টির চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩২ (১) অনুযায়ী তিন শর্তে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে, প্রো-ভাইস চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন; তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন; তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬