রাস্তায় পড়ে ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ

২০ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ PM
শামিম মাসুদ খান

শামিম মাসুদ খান © সংগৃহীত

চট্টগ্রামের বন্দর থানাধীন বে-টার্মিনাল এলাকা থেকে শামিম মাসুদ খান (২৬) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ। শামিম মাসুদ খান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামিম মাসুদ খানকে উদ্ধার করে। এ সময় শামিমের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক অনুসন্ধানের পর এ ঘটনার তদন্তভার বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুল হাসান বলেন, বন্দর থানাধীন বে-টার্মিনাল এলাকা থেকে শামিম মাসুদ খান নামের এক শিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে।

এদিকে নিহত শামিম মাসুদ খানের লিংকডইন আইডি সূত্রে জানা গেছে, তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ থেকে স্নাতক শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন। করেন। তার লিংকডইন আইডিতে সাকুরা ট্রান্সপোর্ট এজেন্সি নামক একটি প্রতিষ্ঠানে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কর্মরত রয়েছেন বলে উল্লেখ রয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬