নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫ আগস্ট ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১২:৩৬ AM
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোগো © সংগৃহীত

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপি দেওয়া হয়।

প্রতিবাদ লিপিতে বলা হয়, ‘ইউজিসি ও সরকার অনুমোদিত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক বিষয় প্রতিবছর শিক্ষামন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত অডিট ফার্ম দ্বারা অডিট কার্যক্রম সম্পন্ন করা হয়। গত ফেব্রুয়ারি-২০২৫ মাসে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত অডিট ফার্ম দ্বারা গত ২০২৩-২০২৪ অর্থ বছরের অডিট কার্যক্রম বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আমলে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।’

প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, ‘এই অডিট প্রতিবেদনগুলো ইউজিসি ও শিক্ষামন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। ২০২৩-২০২৪ সহ ইতিপূর্বে সম্পন্ন হওয়া কোন অডিট প্রতিবেদনে প্রফেসর আবদুল খালেকসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কোন ব্যক্তিবর্গের নামে আর্থিক কোন অনিয়মের চিত্র পাওয়া যায়নি। সুতরাং প্রকাশিত সংবাদে যে অভিযোগগুলো উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, কোন স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষসহ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’

 

দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬