বিইউএফটিআইমানের উদ্যোগে তিন দিনব্যাপী সংলাপের উদ্বোধন

১৪ আগস্ট ২০২৫, ০৭:৫৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৮:৪২ PM
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান © সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন্সের (বিইউএফটিআইমান) উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন বৃহস্পতিবার (১৪ আগস্ট) করা হয়েছে।

বিইউএফটি অডিটরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজন ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে, যেখানে উচ্চপর্যায়ের বিতর্ক, সাংস্কৃতিক বিনিময় ও যৌথ সমস্যা সমাধান করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি তরুণ নেতৃত্ব ও বৈশ্বিক সচেতনতা গঠনে এ কনফারেন্সের ভূমিকার প্রশংসা করেন। 

এ সময় অন্যান্য অতিথির মধ্যে ছিলেন রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. কফিল উদ্দিন আহমেদ, বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিইউএফটির ছাত্রকল্যাণ পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) এএনএম রফিকুল আলম এবং বিইউএফটিমুনা ক্লাবের উপদেষ্টা ও সহকারী অধ্যাপক ফারুক আহমেদ।

সেক্রেটারি-জেনারেল সুমাইয়া হাফিজ পিওশি আনুষ্ঠানিকভাবে বিইউএফটিআইমান ২০২৫-এর উদ্বোধন ঘোষণা করেন। পরে প্রতিনিধিরা প্রথম কমিটি সেশনে যোগ দেন, যেখানে এ বছরের মূল প্রতিপাদ্য ‘হিউম্যানাইজিং কমপ্যাশন, ডিপ্লোম্যাসি অ্যান্ড সলিডারিটি ইন দ্য কোয়েস্ট ফর সাসটেইনেবল পিস অ্যান্ড কমপ্রিহেনসিভ সিকিউরিটি টু রিড্রেস গ্লোবাল ডিভাইডস’। দ্বিতীয় দিনে থাকছে কমিটি কার্যক্রম এবং কালচারাল নাইট, যেখানে থাকবে মনোমুগ্ধকর পরিবেশনা ও ফ্যাশন শো। শেষ দিনে হবে সমাপনী কমিটি সেশন, পুরস্কার বিতরণী ও গালা নাইট।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950