আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জে বিশ্বে ৩য় এবং এশিয়ায় ১ম ইউআইইউ মার্স রোভার

২৯ জুলাই ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৫:১২ PM
বিশ্বে ৩য় এবং এশিয়ায় ১ম ইউআইইউ মার্স রোভার

বিশ্বে ৩য় এবং এশিয়ায় ১ম ইউআইইউ মার্স রোভার © টিডিসি ফটো

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির “ইউআইইউ মার্স রোভার টিম” বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ -এ বিশ্বে ৩য় এবং এশিয়ায় ১ম স্থান অর্জন করেছে। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ২৩ - ২৭ জুলাই তুরস্কে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটি তুরস্কের স্পেস এক্সপ্লোরেশন সোসাইটি (ইউকেইটি) দ্বারা আয়োজিত হয়েছে।

জানা গেছে, বিশ্বে তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি, ইউআইইউ এর মার্স রোভার টিম এবার আরও কতগুলো পুরস্কারে ভূষিত হয়েছে। এর মধ্যে রয়েছে সেরা স্বনির্ভর, ড্রাইভিং ও নিয়ন্ত্রণ ব্যবস্থা দল এবং সেরা বিজ্ঞান দল। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে এ অর্জন ইউআইইউ শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি, আন্তর্জাতিক পর্যায়ে দৃঢ় সংকল্প এবং প্রকৌশলগত উৎকর্ষতায় দক্ষতা প্রদর্শন করে। ইউআইইউ মার্স রোভার টিমের অটোনোমাস নেভিগেশন, বৈজ্ঞানিক গবেষণা ক্ষমতা এবং শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থার  প্রতিযোগিতার বিভিন্ন বিচারক এমনকি অপরাপর অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।

উল্লেখ্য, আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ বিশ্বজুড়ে বিশ্ববিদ্যালয় দলগুলিকে মার্স রোভার ভিত্তিক ডিজাইন নির্মাণ করতে আমন্ত্রণ করে। উদ্ভাবিত রোভার বা রোবটগুলো মহাশূন্যে বিভিন্ন অনুসন্ধানের প্রতিবন্ধকতাকে দূর করার মতো জটিল কাজ সম্পাদন করতে সক্ষম। এআরসি বিখ্যাত আন্তর্জাতিক সংস্থা স্পেস এক্সপ্লোরেশন সোসাইটি (ইউকেট) এর একটি উদ্যোগ।

এআরসিতে এই অর্জন ইউআইইউকে বিশ্বব্যাপী শীর্ষ রোভার ইঞ্জিনিয়ারিং দলগুলির মধ্যে অন্যতম হিসেবে স্থান দিয়েছে। এ ছাড়াও এই সাফল্য রোবোটিক্স এবং মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্রমবর্ধমান দক্ষতাকে বৈশ্বিক পরিমণ্ডলে জোরদারভাবে দেখায়।

বাংলাদেশি সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে বন্যার কবলে ভারতীয় অভ…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগ
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিল…
  • ২৭ আগস্ট ২০২৬
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সিরাজুল হক আর নেই
  • ২৭ আগস্ট ২০২৬
ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চেক প্রজাতন্ত্রে 
  • ২৭ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট হলে অক্টোবর থেকেই বাড়তি সুবিধা…
  • ২৭ আগস্ট ২০২৬