জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬৭ পোষ্য শিক্ষার্থী পেলেন শিক্ষাবৃত্তি

২৮ জুলাই ২০২৫, ০৮:৪৬ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৪:৪৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের ১৬৭ সন্তানের মাঝে পোষ্য শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মধ্যে থেকে বাছাইকৃত এসব শিক্ষার্থীকে এ বৃত্তি প্রদান করা হয়।

রোববার (২৭ জুলাই ২০২৫) দুপুর ১২টায় গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাইস-চ্যান্সেলর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান, ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও বিভাগীয় প্রধানগণ।

এ বছর চারটি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১১৫ জন শিক্ষার্থী ৯ হাজার টাকা, একাদশ-দ্বাদশ শ্রেণি ও সমমানের ৩০ জন শিক্ষার্থী ১২ হাজার টাকা, ডিগ্রি/সম্মান/স্নাতকোত্তর/মেডিক্যাল/প্রকৌশল পর্যায়ের ২১ জন শিক্ষার্থী ১৫ হাজার টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ১ জন শিক্ষার্থী ২০ হাজার টাকা করে বৃত্তি পান। বক্তব্যকালে ভাইস-চ্যান্সেলর বলেন, “জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আগামী অর্থবছর থেকে পোষ্য শিক্ষাবৃত্তির পরিমাণ বৃদ্ধি করা হবে।”

রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বদলি আবেদন বাতিল অথবা এডিটের সুযোগ দাবি, যা বললেন মাউশি ডিজি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন ১৪০ শিক্ষক, তালিকা দেখুন এখানে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9