নর্দান ইউনিভার্সিটিতে ‘ড্রিমস অব বাংলাদেশ’ দলের রোবটিক্স প্রদর্শনী

২৭ জুলাই ২০২৫, ০৭:২৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ০৪:৪৪ PM
 ‘ড্রিমস অব বাংলাদেশ’ দলের রোবটিক্স প্রদর্শনী

‘ড্রিমস অব বাংলাদেশ’ দলের রোবটিক্স প্রদর্শনী © টিডিসি ফটো

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)-তে অনুষ্ঠিত এক বিশেষ স্টেম (স্টেম: বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) সেশনে অংশ নেয় ‘ড্রিমস অব বাংলাদেশ’ দল। এই আয়োজনে শিক্ষার্থীরা সরাসরি রোবটিক্স প্রযুক্তির প্রয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা দেখার সুযোগ পান।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল DoB HydroJan রোবটের লাইভ ডেমোনস্ট্রেশন। এটি বাংলাদেশের তৈরি একটি সাবমেরিন রোবট, যা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠাতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতা রোবোসাব-২০২৫-এ অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।

আলোচনায় অংশ নেন প্রযুক্তি উন্নয়নের পেছনে থাকা উদ্ভাবকরা, যাদের মধ্যে ছিলেন নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহসান নাঈম, মাহাদি হাসান সুরভ এবং আশফিন আহান।

এই আয়োজনে শিক্ষার্থীরা রোবটিক্স ও উদ্ভাবনের নানা দিক যেমন- বিশ্ব প্রতিযোগিতার প্রস্তুতি, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং বাস্তব জীবনের উদ্ভাবনী প্রয়োগ সম্পর্কে বিশদভাবে জানতে পারেন।

জানা যায়, ‘ড্রিমস অব বাংলাদেশ’ দলের এই সেশন ভবিষ্যতের স্টেম নেতৃত্ব গড়ে তুলতে এনইউবির শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির প্রতি আগ্রহ এবং অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার কমান্ডার মো. মোস্তফা শহীদ (অব.), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. রায়হান-উল-মাসুদ প্রমুখ।

 

 

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬