আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলওয়াহাব সাইদানি’র এআইইউবি পরিদর্শন

২৪ জুলাই ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১০:২১ AM
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ড. আব্দেলওয়াহাব সাইদানিকে স্বাগত জানানো হয়

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ড. আব্দেলওয়াহাব সাইদানিকে স্বাগত জানানো হয় © সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলওয়াহাব সাইদানি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) এআইইউবি ক্যাম্পাসে পৌঁছালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। এ সময় রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শিক্ষা ও সংস্কৃতি বিনিময় বিষয়ে মতবিনিময় করেন।

মতবিনিমকালে উপস্থিত ছিলেন এআইইউবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান নাদিয়া আনোয়ার; প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন; প্রফেসর ড. সাইফুল ইসলাম, ভাইস চ্যান্সেলর, এআইইউবি; এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন। 

এছাড়াও উপস্থিত ছিলেন ড. মো. আব্দুর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর; প্রফেসর ড. নিসার আহমেদ, কোষাধ্যক্ষ; গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, রেজিস্ট্রার; ড. এস. এ. এম. মঞ্জুর এইচ. খান, প্রক্টর, এআইইউবি ঢাকায় অবস্থিত আলজেরিয়ান দূতাবাসের কর্মকর্তা এ. কে. এম. সাইদাদ হোসাইন। পরিদর্শনকালে আলজেরিয়া ও এআইইউবি’র মধ্যে একাডেমিক পার্টনারশিপ, যৌথ গবেষণার উদ্যোগ গ্রহণ এবং সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। 

উভয় পক্ষ শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, গবেষণা প্রকল্প এবং উচ্চশিক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতার প্রতি আগ্রহ প্রকাশ করেন। এ গুরুত্বপূর্ণ পরিদর্শন এআইইউবি’র আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক সম্পৃক্ততা জোরদার করার ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে কাজ করবে ।

বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬