চৌধুরী জাফরুল্লাহ শরাফাত ফুটবল টুর্নামেন্টে সিইউবি আন্ডারডগ চ্যাম্পিয়ন

২০ জুলাই ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৯:৪৩ AM
বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন চৌধুরী জাফরুল্লাহ শরাফাত

বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন চৌধুরী জাফরুল্লাহ শরাফাত © সংগৃহীত

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পূর্বাচল পারমানেন্ট ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘চৌধুরী জাফরুল্লাহ শরাফাত ট্রফি ২০২৫’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে CUB Underdogs ১-০ গোলে হারিয়েছে শক্তিশালী CUB Spurs FC-কে।

চূড়ান্ত ম্যাচে দুই শক্তিশালী দলের হাড্ডাহাড্ডি লড়াই দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। পুরো আয়োজন জুড়ে ছিলো প্রাণবন্ত উৎসবের আমেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান চৌধুরী জাফরুল্লাহ শরাফাত। তিনি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধির পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট কেবল একটি খেলার আয়োজন নয়, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সহনশীলতা ও পারস্পরিক বন্ধন তৈরির একটি চমৎকার উদাহরণ হয়ে উঠেছে।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬