আইইউবিএটিতে ফ্যাকাল্টি ওরিয়েনটেশন প্রোগাম অনুষ্ঠিত

০৯ এপ্রিল ২০১৯, ০১:১৪ PM

© টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)এর নিয়মিত শিক্ষক উন্নয়ন কর্মসূচির আওতায় সামার ২০১৯ সেমিস্টারের প্রস্তুতি হিসেবে গতকাল সোমবার দিনব্যাপী ফ্যাকালটি ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে আইইউবিএটির শিক্ষার মান, শিক্ষাদান পদ্ধতি ও প্রণালী, শিক্ষক নীতি,ও শিক্ষকদের করণীয়,পরীক্ষা নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মপ্রক্রিয়া ও অটোমেশন সিস্টেম ইত্যাদি বিষয়ে সকল শিক্ষক-শিক্ষিকাকে দিক নির্দেশনা প্রদান করা হয়। এই অনুষ্ঠানের সার্বিক লক্ষ্য হল যাতে করে শিক্ষকগণ খুব সহজেই শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতে পারেন। ওরিয়েন্টেশন শেষে এ সকল বিষয়ে শিক্ষকদের মূল্যায়নের উপর একটি টেষ্ট আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ ও শিক্ষক উন্নয়ন কর্মসূচির প্রধান অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক মো: লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্র্রিগেডিয়ার জেনারেল ড. মো: জাহিদ হোসেন (অবঃ), প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া সহকারী অধ্যাপক কানিজ কাকনসহ অন্যান্য অধ্যাপকগণ।

এইচএসসি পাসেই চাকরি বিকাশে, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
খাবার খেয়ে ক্যান্টিনের বিল পরিশোধ না করার অভিযোগ ছাত্রদল নে…
  • ০৫ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় এক টাকার মাস্টার-খেলায় উৎসাহ…
  • ০৫ অক্টোবর ২০২৬