এনএসইউতে জুলাইয়ের শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচির আয়োজন 

১৬ জুলাই ২০২৫, ০৮:২৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৯:১৯ PM
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব জুলাই বিপ্লবী যুব সংগঠনের সহযোগিতায় এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের সহায়তায় বুধবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে।

এই কর্মসূচিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) শিক্ষার্থীরা উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন এবং অনেকেই রক্তদান করেন। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে এক হৃদয়স্পর্শী দোয়া পাঠ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব আজিজ আল কাইসার, এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ এবং এনএসইউ কোষাধ্যক্ষ ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আবদুর রব খান।

আজিজ আল কাইসার বলেন, ‘আজ আমরা আবু সাঈদের মৃত্যুবার্ষিকীতে রক্তদান কর্মসূচি পালন করছি। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তার স্মৃতিকে স্মরণ করি এবং তার আত্মত্যাগকে সম্মান জানাই।’

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘আবু সাঈদের স্মৃতিকে সম্মান জানাতে এবং তার গভীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। গত জুলাইয়ে যারা প্রাণ হারিয়েছেন, তাদের সকলের প্রতি আমরা গভীরভাবে শোক প্রকাশ করি। আমরা তাদের সাহস ও নিঃস্বার্থতার জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব।’

জুলাই বিপ্লবের স্মরণে নর্থ সাউথ ইউনিভার্সিটি আরও অন্যান্য কর্মসূচিরও আয়োজন করেছে, যার মধ্যে রয়েছে সেমিনার, ডকুমেন্টারি প্রদর্শন এবং বিশেষ প্রার্থনা। এই কর্মসূচির মাধ্যমে গত জুলাইয়ের সকল আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষক পদে বড় নিয়োগের প্রস্তুতি
  • ১৩ নভেম্বর ২০২৬
বিড়াল কেন মিউ শব্দ করে ডাকে, কারণ জানালেন গবেষকরা
  • ১৩ নভেম্বর ২০২৬
রাবি ভর্তি আবেদনে লাগবে যে যোগ্যতা, নম্বর বণ্টনের বিস্তারিত…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘লাগামটা ছিঁড়তে দিয়েন না’
  • ১৩ নভেম্বর ২০২৬
বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের
  • ১৩ নভেম্বর ২০২৬
এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950