ইস্টার্ন ইউনিভার্সিটিতে জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

০১ জুলাই ২০২৫, ০৫:০৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৭:২৩ PM
ইস্টার্ন ইউনিভার্সিটিতে জাপানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

ইস্টার্ন ইউনিভার্সিটিতে জাপানে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার © টিডিসি ছবি

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘জাপানে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ওয়ার্ক পারমিট ভিসার সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজাকুল হায়দার হলে সেমিনারটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন উইঙ্কল ইনক. (জাপান)-এর সিইও মরিসু নারিতা এবং সামাইরা গ্রুপ ও এমপি ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম।

সেমিনারটি সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দিয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন অ্যাসোসিয়েট প্রফেসর সৈয়দ হাবিব আনোয়ার পাশা, সামাইরা গ্রুপের কো-অর্ডিনেটর রাখি রয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিসেস এন্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম।

এ সময় জাপানে ইন্টার্নশিপ শেষ করে আসার অভিজ্ঞতা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থী উম্মে সুমাইয়া হোসেন এবং রতনা আকতার বাধন। তারা জাপানের টোকিওতে ইন্টার্নশিপ শেষ করে দেশে এসেছেন। তারা সবাইকে উদ্বুদ্ধ করেছেন জাপানে উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করতে।

সেমিনারে বক্তারা জাপানে পড়াশোনা, স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা পাওয়ার প্রক্রিয়া এবং জাপানি কোম্পানিতে চাকরির সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন। এতে শিক্ষার্থীরা বিদেশে ক্যারিয়ার গড়ার বাস্তবধর্মী দিকগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করে।

ইস্টার্ন ইউনিভার্সিটির সাফল্যের এক উজ্জ্বল উদাহরণ হল মো. মনসুরুল হক রাশেদ; যিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে সদ্য স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি জাপানে তার ইন্টার্নশিপ শেষ করে জাপানের মন নেপোলিয়ন কো. লিমিটেড.- এ পূর্ণকালীন চাকরি করছেন। এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে ইস্টার্ন ইউনিভার্সিটির সাথে জাপানের সামাইরা গ্রুপ এবং অথেলো ফাইনানসিয়াল ইনস্টিটিউশন- এর সঙ্গে বিশেষ চুক্তির মাধ্যমে। এই সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান।

 

 

 

 

শ্রীপুরে দুই দিনে অসুস্থ হয়ে শতাধিক পোশাকশ্রমিক হাসপাতালে
  • ০৮ জুলাই ২০২৬
মানিকগঞ্জে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যানজট
  • ০৮ জুলাই ২০২৬
৬ দিন ধরে বন্ধ নৌ চলাচল, বিচ্ছিন্ন সন্দ্বীপে বাড়ছে উদ্বেগ
  • ০৮ জুলাই ২০২৬
সাঙ্গু নদীর পাড় উপচে লোকালয় প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ
  • ০৮ জুলাই ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি নিয়ে যা বলছে মন্ত…
  • ০৮ জুলাই ২০২৬
মেট্রোরেলের পিলারে ছাত্রদল নেতা আবিদের গ্রাফিতি
  • ০৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence