ইউসিএসআই ইউনিভার্সিটির ৬ শিক্ষার্থী হলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর

২৫ জুন ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ PM
ব্র্যান্ড অ্যাম্বাসেডর ৬ শিক্ষার্থী

ব্র্যান্ড অ্যাম্বাসেডর ৬ শিক্ষার্থী © টিডিসি ফটো

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে মে ২০২৫ সেমিস্টারে বিভিন্ন ফ্যাকাল্টিতে সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৬ শিক্ষার্থীকে ইউনিভার্সিটির ব্রান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) আনুষ্ঠানিকভাবে তাদেরকে ব্রান্ড অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এই ৬ শিক্ষার্থী হলেন- ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড ম্যানেজমেন্ট এর ওয়ারিশা খান সায়না, ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন এর চৌধুরী উম্মে হানী, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স এন্ড লিবারেল আর্টস এর শিক্ষার্থী তাহসিন নাওয়ার, ফ্যাকাল্টি অব হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এর মো. ইব্রাহিম ইফতি, ফ্যাকাল্টি অব ক্রিয়েটিভ আর্টস এন্ড ডিজাইন এর ঐশ্বর্য্য পাল অর্পণ এবং স্কুল অব গ্রাজুয়েট স্টাডিজ এর শিক্ষার্থী আবু জাহিদ মজিদুল ইসলাম।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ইউনিভার্সিটির হলরুমে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহা. সুহাদা ওথমান। 

প্রধান অতিথি ব্রান্ড অ্যাম্বাসেডরদের হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করবেন। স্বাগত বক্তব্য রাখবেন ইউনিভার্সিটির বোর্ড অব ডিরেক্টরসের সদস্য (পরিচালক) মিস আনিজা পারভীন। এ ছাড়া চিফ অ্যাকাডেমিক অ্যাডভাইজার প্রফেসর এ কে এনামুল হক এবং প্রভোস্ট চ্যান জো জিম অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

নোবিপ্রবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে সময় বৃদ…
  • ২৪ আগস্ট ২০২৬
তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা ছাত্রলীগ নেতার পক্ষে প্রচা…
  • ২৪ আগস্ট ২০২৬
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবির অভিযোগে ২ কর্মকর্তার বির…
  • ২৪ আগস্ট ২০২৬
এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি ছিল, অথচ ছয় মাসে উল্টো ৬১…
  • ২৪ আগস্ট ২০২৬
প্রেস মালিকদের পকেটে যাচ্ছে সরকারের ৩৬০ কোটি টাকা
  • ২৪ আগস্ট ২০২৬
আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অ…
  • ২৪ আগস্ট ২০২৬